29 C
Kolkata
Thursday, November 12, 2026
spot_img

ফের জ্ঞানেশ কুমারকে চিঠি অভিষেকের! এবার কীসের আশঙ্কা তৃণমূলের?

Aaj India Desk, কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) ফের চিঠি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নিজের বাড়ি ও পার্টি অফিসে হামলার অভিযোগ তুলে এবার নির্বাচন কমিশনের (Election Commission) কাছে নিরাপত্তা ও সুষ্ঠুভাবে নথি জমা দেওয়ার সুযোগ চাইলেন তিনি।

সূত্রের খবর, নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়ার জন্য তৈরি করা বিভিন্ন নথি ও হলফনামা জোর করে কেড়ে নেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিষেক। তাঁর বক্তব্য, কোনও বাধা ছাড়াই যাতে আইন মেনে কমিশনের সামনে সমস্ত নথি ও প্রমাণ তুলে ধরতে পারেন, সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

প্রসঙ্গত, গত ৭ নভেম্বর গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের প্রস্তুতিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কালীঘাট। তাঁর বাড়ির সামনে বিজেপি কর্মী ও তৃণমূল সমর্থকদের মধ্যে বচসা থেকে ধস্তাধস্তি ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। অভিষেকের অভিযোগ, পরিকল্পনা করেই তাঁর বাড়ি ও পার্টি অফিসে হামলা চালানো হয়েছে। তাঁর দাবি, গত ছয় মাসের মধ্যে এই নিয়ে সাতবার এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাঁকে। ঘটনার প্রতিবাদে রাতে নিজের বাড়ির সামনেই দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ করেন তিনি। যদিও অভিষেকের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। পাল্টা তাদের দাবি, তৃণমূলের উস্কানিতেই এই অশান্তির ঘটনা ঘটেছে। রাজ্য মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষও অভিষেকের অভিযোগ খারিজ করে একে তৃণমূলের রাজনৈতিক হতাশার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন।

এই ঘটনার পর এবার গোটা বিষয়টি জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি পাঠালেন অভিষেক। কমিশনের কাছে নথি জমা দেওয়ার সময় যাতে কোনওরকম বাধা বা হেনস্থার মুখে পড়তে না হয়, সেই বিষয়েই বিশেষভাবে সতর্ক করেছেন তিনি।

উল্লেখ্য, এর আগেও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছিলেন অভিষেক। এসআইআর (SIR) প্রক্রিয়া চলাকালীন রাজ্যের বিচারাধীন ভোটারদের তালিকা স্বচ্ছভাবে প্রকাশ করার দাবি জানিয়েছিলেন তিনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন