34.3 C
Kolkata
Tuesday, August 4, 2026
spot_img

বদলে যাচ্ছে শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম? কী প্রস্তাব দিলেন অগ্নিমিত্রা?

কলকাতা: বিজেপি ক্ষমতায় আসতেই শুরু হয়েছে রাজ্যে ‘নাম বদলের’ পালা। এবার শ্যামবাজার মেট্রো স্টেশনের (Shyambazar Metro Station) নাম পরিবর্তনের প্রস্তাব দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। মঙ্গলবার শ্যামবাজারের রামধন মিত্র লেনে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাসভবনে গিয়ে শ্রদ্ধা জানান তিনি এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

সেখানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রস্তাব দেন, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ঐতিহ্যবাহী বাসভবনকে ‘হেরিটেজ’ ঘোষণা করা হোক। পাশাপাশি, বাড়ির নিকটবর্তী শ্যামবাজার মেট্রো স্টেশনের (Shyambazar Metro Station) নাম পরিবর্তন করে তাঁর নামে রাখার আবেদনও জানান তিনি। তাঁর (Agnimitra Paul) এই প্রস্তাবকে উপস্থিত পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীরা স্বাগত জানান।

মহালয়ার ভোরে ‘মহিষাসুরমর্দিনী’-র চণ্ডীপাঠের মাধ্যমে বাঙালির ঘরে ঘরে পরিচিত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্মৃতিকে সংরক্ষণের প্রয়োজনীয়তার উপর জোর দেন অগ্নিমিত্রা (Agnimitra Paul)। তিনি জানান, রাজ্য সরকার বাংলার শিল্প-সংস্কৃতি এবং বিশিষ্ট মনীষীদের স্মৃতি সংরক্ষণে গুরুত্ব দিচ্ছে। উল্লেখ্য, কলকাতা মেট্রোর একাধিক স্টেশনের নাম ইতিমধ্যেই বিশিষ্ট ব্যক্তিত্বদের নামে রাখা হয়েছে। মহানায়ক উত্তম কুমার, কাজী নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং সুকান্ত ভট্টাচার্যের নামে মেট্রো স্টেশন রয়েছে। সেই তালিকায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামও যুক্ত করার প্রস্তাব সামনে এল।

এছাড়াও, মনীষীদের ঐতিহাসিক বাসভবন সংরক্ষণের উদ্যোগের কথাও উল্লেখ করেন মন্ত্রী (Agnimitra Paul)। তাঁর বক্তব্য অনুযায়ী, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়ির পাশাপাশি অন্যান্য ঐতিহ্যবাহী স্থাপত্য সংরক্ষণের বিষয়েও সরকার উদ্যোগী। বর্তমানে শ্যামবাজারের এই পুরনো বাড়িতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পরিবারের সদস্যরা বসবাস করছেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন