28.1 C
Kolkata
Monday, August 3, 2026
spot_img

‘ফেরা’র মঞ্চে জয় গোস্বামীকে ‘না’! রবীন্দ্রসদনের ঘটনায় কি বললেন তসলিমা?

কলকাতা: এও দেখার ছিল তিলোত্তমার! বাংলা সাহিত্য জগতের এক আলোচিত সন্ধ্যার সাক্ষী থাকল রবীন্দ্রসদন। প্রতিবাদী লেখিকা তসলিমা নাসরিনের (Taslima Nasrin) ‘ফেরা’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। তসলিমার আমন্ত্রণে মঞ্চে উঠতে এগিয়েও দর্শকদের সমবেত আপত্তির মুখে মাঝপথ থেকেই নিজের আসনে ফিরে যেতে হল প্রখ্যাত কবি জয় গোস্বামীকে (Joy Goswami)।

শনিবার পূর্বনির্ধারিত সময়েই শুরু হয় অনুষ্ঠান। বক্তব্য রাখতে উঠে তসলিমা নাসরিন (Taslima Nasrin) দর্শকাসনে উপস্থিত জয় গোস্বামীকে মঞ্চে আসার অনুরোধ জানান। তিনি বলেন, “দেখতে পাচ্ছি আমার অগ্রজ, শ্রদ্ধেয় কবি জয় গোস্বামী ওখানে বসে আছেন। আমি তাঁকে মঞ্চে আসার অনুরোধ জানাচ্ছি।”

তসলিমার আহ্বানে জয় গোস্বামী আসন ছেড়ে মঞ্চের দিকে এগোতেই দর্শকদের একাংশ আপত্তি জানাতে শুরু করেন। হলজুড়ে শোনা যায়, “ওঁর কথা শুনতে চাই না।” পরিস্থিতি বুঝে কবি (Joy Goswami) আর মঞ্চে না উঠে মাঝপথ থেকেই ফিরে গিয়ে নিজের আসনে বসে পড়েন। মুহূর্তেই তৈরি হয় অস্বস্তিকর পরিবেশ।

ঘটনার সময় জয় গোস্বামী প্রকাশ্যে কোনও মন্তব্য না করলেও পরে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান তসলিমা নাসরিন। তিনি বলেন, ভালোবেসে ও গভীর শ্রদ্ধা থেকেই জয় গোস্বামীকে (Joy Goswami) মঞ্চে আমন্ত্রণ জানিয়েছিলেন। এমন পরিস্থিতি তৈরি হবে, তা তিনি কল্পনাও করেননি। তাঁর (Taslima Nasrin) কথায়, যে বাকস্বাধীনতার পক্ষে তিনি বরাবর সওয়াল করেন, সেই স্বাধীন পরিবেশ বজায় থাকলে তিনি আরও খুশি হতেন। ঘটনাকে ঘিরে সাহিত্য ও সাংস্কৃতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা।

অনেকের মতে, মতপার্থক্য থাকতেই পারে, তবে কোনও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিকে এভাবে বাধার মুখে পড়তে হওয়া অত্যন্ত দুঃখজনক। আবার অন্য একটি অংশের দাবি, দর্শকরা তাঁদের মত প্রকাশের অধিকারই ব্যবহার করেছেন। ফলে রবীন্দ্রসদনের এই ঘটনাকে কেন্দ্র করে বাকস্বাধীনতা, মতপ্রকাশ এবং সাংস্কৃতিক পরিসরের সহনশীলতা নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন