30.3 C
Kolkata
Monday, August 3, 2026
spot_img

কাল ছিল জন্মদিন, আজ কাটলেন কেক! তাসলিমা জয় বিতর্কে কি বললেন মন্ত্রী দিলীপ ঘোষ?

Aaj India Desk, কলকাতা: শনিবার ছিল রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী ও বিধায়ক দিলীপ ঘোষের জন্মদিন (Dilip Ghosh’s Birthday)। সেই উপলক্ষে রবিবার সকালে কলকাতার ইকো পার্কে (Eco Park) প্রাতভ্রমণকারীদের উদ্যোগে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে কেক কেটে জন্মদিন উদযাপন (Birthday Celebration) করেন তিনি। কেকের সামান্য অংশ মুখে দিয়েই হাসতে হাসতে বলেন, “খুব মিষ্টি…”।

তারপর সম্প্রতি ঘটে যাওয়া একাধিক বিষয় নিয়ে প্রতিক্রিয়া দেন দিলীপ ঘোষ। তসলিমা নাসরিনের কলকাতায় ফেরা এবং একটি অনুষ্ঠানে কবি জয় গোস্বামীকে মঞ্চে উঠতে বাধা দেওয়ার ঘটনাও উঠে আসে তাঁর বক্তব্যে।

এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “একজন লেখকের লেখা নিয়ে মতের অমিল থাকতেই পারে। কিন্তু সেই কারণে কাউকে দেশ বা রাজ্য ছেড়ে যেতে বাধ্য করা উচিত নয়।” তাঁর মতে, বর্তমান সরকার তসলিমা নাসরিনকে ফিরিয়ে এনে সম্মান জানিয়েছে। তবে যাঁরা একসময় তাঁকে বাংলা ছাড়তে বাধ্য করেছিলেন, তাঁদের সঙ্গে একই মঞ্চে সম্মান জানানো নিয়ে সাধারণ মানুষের মধ্যেই প্রশ্ন তৈরি হয়েছে বলেই তিনি মনে করেন। পাশাপাশি তাঁর মন্তব্য, “যাঁরা নিজেদের সেকুলার এবং বাঙালির প্রতিনিধি বলে পরিচয় দিতেন, তাঁরাই সেই সময় তসলিমা নাসরিনের পাশে দাঁড়াননি।”

বীরভূমে কথিত মাফিয়া চক্রের বিরুদ্ধে প্রশাসনের অভিযানের বিষয়েও কথা বলেন পঞ্চায়েতমন্ত্রী। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে এই ধরনের চক্র রাজ্যের উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। সরকার আইন মেনে ব্যবস্থা নিচ্ছে এবং ধাপে ধাপে সকল অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। তাঁর কথায়, এই চক্রের সঙ্গে কারা যুক্ত ছিলেন এবং কীভাবে অর্থের লেনদেন চলত, তদন্তের মাধ্যমে সেই তথ্যও সামনে আসবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক ক্ষমার বার্তা নিয়েও প্রতিক্রিয়া জানান দিলীপ ঘোষ। তিনি বলেন, “প্রধানমন্ত্রী দেশের অভিভাবকের মতো আচরণ করেছেন। অপ্রাপ্তবয়স্করা ভুল করলে তাদের শুধরে নেওয়ার সুযোগ দেওয়া উচিত।” একইসঙ্গে তিনি আরও বলেন, “যাঁরা ভারতের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছেন, তাঁদের আমি ধিক্কার জানাই।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন