28.6 C
Kolkata
Sunday, August 2, 2026
spot_img

“জন্মভূমিতে ফিরতে পারবো না”— কলকাতায় ফিরেও আক্ষেপ তসলিমার গলায়!

Aaj India Desk, কলকাতা : দীর্ঘ প্রায় দুই দশক পর কলকাতায় ফিরেছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)। শনিবার রবীন্দ্রসদনে একটি অনুষ্ঠানে যোগ দিতে শহরে এসেছেন তিনি। কলকাতায় ফিরে আনন্দ প্রকাশ করলেও বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়ে কার্যত হতাশার সুর শোনা গেল তাঁর কণ্ঠে।

স্বদেশে ফেরা নিয়ে হতাশা

সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তসলিমা নাসরিন (Taslima Nasrin) বলেন, বাংলাদেশে ফিরে যাওয়ার বিষয়ে তাঁর আর কোনও প্রত্যাশা নেই। রাজনৈতিক পালাবদল হলেও বাংলাদেশে মৌলবাদের প্রভাব কমেনি বলেই তাঁর মত। সেই কারণেই নিজের দেশে ফিরে যাওয়ার সম্ভাবনা তিনি প্রায় দেখছেন না। তাঁর কথায়, “আমি মনে করি না, এই জীবনে আর বাংলাদেশে ফিরতে পারব। যদি কখনও ফিরতে পারি, সেটাই হবে অলৌকিক ঘটনা।”

‘এই শহর আমার জীবনের অংশ’

তবে কলকাতায় ফেরার সুযোগ পাওয়াকে বড় স্বস্তি হিসেবে দেখছেন লেখিকা। তাঁর বক্তব্য, বর্তমান সরকার পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেই তাঁকে এই সফরের সুযোগ করে দিয়েছে। তাই ভবিষ্যতে আরও ঘন ঘন কলকাতায় আসতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি। তসলিমা বলেন, “কলকাতা আমার জীবনের অংশ। দুর্ভাগ্যের কারণে আমাকে এই শহর ছাড়তে হয়েছিল। এখন মনে হচ্ছে, যখন ইচ্ছে হবে তখনই কলকাতায় আসতে পারব।” তিনি আরও দাবি করেন, অতীতে বিভিন্ন কারণে তাঁর কলকাতায় থাকা সম্ভব হয়নি এবং সেই সময়ের সরকারও তাঁকে থাকতে দেয়নি।

উল্লেখ্য, বাংলাদেশে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে লেখালেখির জেরে তসলিমা নাসরিনকে (Taslima Nasrin) দেশ ছাড়তে হয়। পরে তিনি ভারতে এলেও কলকাতায় স্থায়ীভাবে থাকতে পারেননি। দীর্ঘ সময় বিদেশে কাটানোর পর এবার আবার কলকাতায় ফিরে এলেন তিনি। তবে স্বদেশে ফেরার আশা এখনও অধরাই রয়ে গেল বলে আক্ষেপ প্রকাশ করেছেন লেখিকা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন