26.6 C
Kolkata
Tuesday, July 28, 2026
spot_img

“আশ্বাস ভঙ্গ করেছে কেন্দ্র!”— ধৃতদের মুক্তির দাবিতে সরব CJP মুখপাত্র!

Aaj India Desk, নয়া দিল্লি : অসম, পশ্চিমবঙ্গ ও বিহার-সহ একাধিক রাজ্যে ছাত্র এবং আন্দোলনকারীদের এক এক করে আটক বা গ্রেপ্তারের অভিযোগ সামনে আসছে। এবার এই নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ককরোচ জনতা পার্টি (CJP) সংগঠনের মুখপাত্র সৌরভ দাস (Sourav Das)। সোমবার একটি বিবৃতি প্রকাশ তিনি দাবি করেন, আন্দোলন প্রত্যাহারের আগে কেন্দ্র সরকার আশ্বাস দিয়েছিল যে কোনও আন্দোলনকারীর বিরুদ্ধে বর্তমান বা ভবিষ্যতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। সেই প্রেক্ষিতে বিভিন্ন রাজ্য থেকে উঠে আসা অভিযোগকে তিনি “গুরুতর উদ্বেগের বিষয়” বলে উল্লেখ করেন।

আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা

বিবৃতিতে সৌরভ দাস (Sourav Das) জানিয়েছেন, যাঁদের আটক বা গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, তাঁদের আইনি সহায়তা দেওয়ার জন্য সংগঠনের আইনজীবী দল সংশ্লিষ্ট রাজ্যগুলির আইনজীবীদের সঙ্গে সমন্বয় করছে। সংগঠনের দাবি, আন্দোলনের প্রথম দিন থেকেই এই আইনি সহায়তার প্রক্রিয়া চলছে।

কেন্দ্রের কাছে একাধিক দাবি

CJP কেন্দ্র সরকারের কাছে অবিলম্বে আটক ব্যক্তিদের মুক্তির ব্যবস্থা করার আবেদন জানিয়েছে। পাশাপাশি, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও ধরনের জবরদস্তিমূলক বা প্রতিশোধমূলক পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দেওয়ারও দাবি করা হয়েছে। সংগঠনের বক্তব্য, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া FIR-ও প্রত্যাহার করা উচিত।

বিবৃতিতে আরও বলা হয়েছে, নিট আন্দোলন থামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কেন্দ্রের আশ্বাসের ভিত্তিতে। ২৮ জুলাইয়ের মধ্যে এই বিষয়ে লিখিত নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতিও সরকার দিয়েছিল। কেন্দ্রকে নিজের সেই প্রতিশ্রুতি রক্ষা করার জন্যও অনুরোধ করে সিজেপি।

আস্থা ভঙ্গের অভিযোগ

সৌরভ দাসের (Sourav Das) বক্তব্য অনুযায়ী, যদি আশ্বাস অনুযায়ী পদক্ষেপ না নেওয়া হয়, তবে তা শুধু সংগঠনের সঙ্গে নয়, আন্দোলনের পথে না গিয়ে আলোচনার পথ বেছে নেওয়া বহু তরুণের সঙ্গেও আস্থা ভঙ্গ হবে।

বিবৃতির শেষে আন্দোলনকারীদের উদ্দেশ্যে CJP জানিয়েছে, তারা পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে এবং আইনি ও সাংগঠনিকভাবে আন্দোলনকারীদের পাশে রয়েছে। একইসঙ্গে অবিলম্বে আটক ব্যক্তিদের মুক্তি এবং সমস্ত FIR প্রত্যাহারের দাবি পুনর্ব্যক্ত করা হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন