27 C
Kolkata
Sunday, July 26, 2026
spot_img

বিশ্ব বাংলা সরণি আর নয়? আসছে নতুন নাম

Aaj India Desk,কলকাতা: রাজনৈতিক পালাবদলের সঙ্গে বদলে যাচ্ছে অনেক কিছুই। কখনও সরকারি প্রকল্পের নাম, কখনও রং ও লোগো। এবার সেই পরিবর্তনের ছোঁয়া পৌঁছতে চলেছে এবার কলকাতার একাধিক রাস্তার নামেও। জানা যাচ্ছে বিশ্ব বাংলা সরণি, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট-সহ শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি অনুমোদন মিললেই ধাপে ধাপে নতুন নাম কার্যকর করা হবে।

এর আগে গত জুন মাসে সোহরাওয়ার্দি অ্যাভিনিউয়ের নাম বদলে গোপাল মুখার্জি রোড রাখা হয়। সেই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হলেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-জানিয়েছিলেন, কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তা বা স্থাপনার নামকরণে ভারতীয় ইতিহাস, সংস্কৃতি ও স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বদের অগ্রাধিকার দেওয়া হবে। একইসঙ্গে তিনি নামকরণ সংক্রান্ত প্রস্তাব খতিয়ে দেখতে একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশ দেন।

এই কমিটির দায়িত্বে রয়েছেন কার্তিক মহারাজ। ইতিহাসবিদ এবং ভারতীয় সংস্কৃতি নিয়ে কাজ করা বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটি শহরের বিভিন্ন রাস্তার সম্ভাব্য নতুন নাম চূড়ান্ত করার কাজ করছে। সূত্রের দাবি, বিশ্ব বাংলা সরণির নতুন নাম মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের নামে রাখার প্রস্তাব বিবেচনায় রয়েছে। পাশাপাশি কার্ল মার্কস সরণি ও লেনিন সরণির মতো আরও কয়েকটি রাস্তার নাম পরিবর্তনের বিষয়েও আলোচনা চলছে। ইতিমধ্যেই সম্ভাব্য নামের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে দুর্গাপুজোর আগেই বিশ্ব বাংলা সরণিতে নতুন নামের ফলক বসানো হতে পারে।

এই বিষয়ে কার্তিক মহারাজ জানিয়েছেন, ভারতীয় ইতিহাস, স্বাধীনতা আন্দোলন এবং সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত বিশিষ্ট ব্যক্তিত্বদের নামই সুপারিশ করা হবে। তাঁর কথায়, বর্তমান প্রজন্মের সামনে দেশের প্রকৃত ঐতিহ্য ও সাংস্কৃতিক উত্তরাধিকারকে তুলে ধরাই এই উদ্যোগের লক্ষ্য। তবে কোন রাস্তার নতুন নাম কী হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। সরকারি অনুমোদনের পরই ধাপে ধাপে কলকাতার একাধিক রাস্তার নতুন পরিচয় সামনে আসবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন