28.3 C
Kolkata
Sunday, July 26, 2026
spot_img

অফিস টাইমে বড় ধাক্কা! সোমবার ১১ দফার দাবিতে কলকাতায় ১২ ঘণ্টার ক্যাব ধর্মঘট

Aaj India Desk, কলকাতা: সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার। সকালে অফিস বা জরুরি কাজে বেরোনোর আগে অ্যাপ ক্যাব (App Cab) বুক করতে গিয়ে যদি গাড়ি না পান, তাহলে অবাক হওয়ার কিছু নেই। ভাড়া বৃদ্ধি-সহ একাধিক দাবিতে সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার অ্যাপ ক্যাব ধর্মঘটের (App Cab Strike) ডাক দিয়েছে সিটু (CITU)। ফলে সপ্তাহের শুরুতেই কলকাতার বহু যাত্রীকে সমস্যার মুখে পড়তে হতে পারে।

১১ দফা দাবিতে ধর্মঘট

অ্যাপ ক্যাব চালকদের বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে মোট ১১ দফা দাবি তুলে ধরেছে সিটু। সংগঠনের দাবি, দীর্ঘদিন ধরেই এই বিষয়গুলো নিয়ে চালকদের মধ্যে অসন্তোষ রয়েছে। প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—

  •  অ্যাপ ক্যাবের ভাড়া নতুন করে নির্ধারণ করতে হবে এবং এসি লাক্সারি ক্যাবের ভাড়াও বাড়াতে হবে।
  • বাণিজ্যিক পরিষেবায় কোনওভাবেই ব্যক্তিগত বাইক বা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করা যাবে না।
  •  কলকাতায় সিএনজির সংকট দ্রুত দূর করতে হবে।
  •  বাণিজ্যিক গাড়ির দূষণ পরীক্ষার ক্ষেত্রে মোবাইল নম্বর ব্যবহারের নিয়ম বন্ধ করতে হবে।

মৌলালি থেকে পরিবহণ দফতরে মিছিল

নিজেদের দাবিগুলো সরকারের সামনে তুলে ধরতে সোমবার সকাল ১১টায় মৌলালির রামলীলা পার্কে অ্যাপ ক্যাব চালকদের জমায়েতের ডাক দেওয়া হয়েছে। সেখান থেকে তাঁরা মিছিল করে পরিবহণ দফতরে যাবেন এবং সেখানে একটি ডেপুটেশন জমা দেওয়ার চেষ্টা করবেন।

সিটু নেতৃত্বের বক্তব্য, এই দাবিগুলো নতুন নয়। আগের সরকারকেও একই বিষয়গুলি জানানো হয়েছিল। বর্তমান সরকারের কাছেও বহুবার দাবি তোলা হয়েছে। কিন্তু এখনও সমস্যার সমাধান না হওয়ায় আন্দোলনের পথ বেছে নিতে হয়েছে।

কেন ধর্মঘট?

বর্তমানে শহরের বহু মানুষের নিত্যদিনের যাতায়াতের অন্যতম ভরসা অ্যাপ ক্যাব। দিনের যে কোনও সময় সহজেই ক্যাব পাওয়া যায় বলে যাত্রীদের সুবিধা হয়। তবে চালকদের দাবি, এই পরিষেবা চালু রাখতে গিয়ে তাঁদের নানা আর্থিক ও প্রশাসনিক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। সেই সমস্যার দ্রুত সমাধানের দাবিতেই সোমবার ১২ ঘণ্টার ধর্মঘট এবং প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন