29.8 C
Kolkata
Saturday, July 25, 2026
spot_img

NEET আন্দোলনের চাপে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের! কেমন ছিল তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন?

Aaj India Desk, নয়াদিল্লি: দেশজুড়ে নিট পরীক্ষার প্রশ্নফাঁস (NEET Paper Leak) এবং বিভিন্ন অনিয়মের অভিযোগকে ঘিরে চলা ছাত্র আন্দোলনের চাপে শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা (Resigned) দিলেন ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। দীর্ঘদিন ধরে দেশের শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পরিচালনা এবং পরীক্ষার্থীদের ক্ষোভের কেন্দ্রে থাকা এই প্রবীণ বিজেপি নেতার (BJP Leader) পদত্যাগ জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড় এনে দিল।

একজন সাধারণ ছাত্রনেতা থেকে দেশের কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠা ধর্মেন্দ্র প্রধানের রাজনৈতিক জীবন দীর্ঘ এবং ঘটনাবহুল। তাঁর ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাজনৈতিক উত্থানের বিভিন্ন অধ্যায় এক নজরে দেখে নেওয়া যাক।

ছাত্র রাজনীতি থেকেই শুরু

১৯৬৯ সালের ২৬ জুন ওড়িশার তালচেরে জন্মগ্রহণ করেন ধর্মেন্দ্র প্রধান। তাঁর বাবা দেবেন্দ্র প্রধান এবং মা বাসন্তী মঞ্জরী প্রধান। তিনি উৎকলা বিশ্ববিদ্যালয়ের (বাণী বিহার) নৃতত্ত্ব (Anthropology) বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রাবস্থা থেকেই রাজনীতির প্রতি তাঁর আগ্রহ ছিল।

১৯৮৩ সালে তালচের কলেজে পড়ার সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS)-এর ছাত্র সংগঠন আখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)-এর সাধারণ কর্মী হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন তিনি। মাত্র দু’বছরের মধ্যেই, ১৯৮৫ সালে তালচের কলেজ ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হন। 90এরপর সাংগঠনিক দক্ষতার জোরে দ্রুতই দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে শুরু করেন। ১৯৯৩ সালে এবিভিপির ওড়িশা রাজ্য সম্পাদক এবং ১৯৯৫ সালে সংগঠনের জাতীয় সম্পাদক হন।

বিজেপিতে যোগ এবং রাজনৈতিক উত্থান

১৯৯৮ সালে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (BJP) যোগ দেন ধর্মেন্দ্র প্রধান। এরপর ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত ওড়িশা বিধানসভার বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়েই ২০০১ সালে বিজেপির যুব মোর্চার (BJYM) ওড়িশা রাজ্য সভাপতি এবং ২০০২ সালে বিজেপির জাতীয় সম্পাদক হিসেবে দায়িত্ব পান। ২০০৪ সালে প্রথমবার লোকসভার সাংসদ নির্বাচিত হন। একই বছরে বিজেপির সর্বভারতীয় যুব মোর্চার সভাপতির দায়িত্বও তাঁর হাতে তুলে দেওয়া হয়।

সংসদে দীর্ঘ অভিজ্ঞতা

সংসদীয় জীবনে ধর্মেন্দ্র প্রধান একাধিক গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হিসেবে কাজ করেছেন। ২০০৪ সালে লোকসভায় প্রবেশের পর তিনি ‘কমিটি অন পিটিশনস’ এবং ‘কমিটি অন এনার্জি’-র সদস্য ছিলেন। ২০০৭ সাল থেকে শক্তি বিষয়ক স্থায়ী কমিটিতেও সক্রিয়ভাবে কাজ করেন।

২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে সরকারি প্রতিশ্রুতি সংক্রান্ত সংসদীয় কমিটি এবং টেলিকম লাইসেন্স ও স্পেকট্রাম বণ্টন সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির (JPC) সদস্য ছিলেন তিনি। ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত রাজ্যসভার সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২৪ সালের জুনে ১৮তম লোকসভা নির্বাচনে ওড়িশা থেকে জিতে ফের লোকসভায় আসেন।

কেন্দ্রীয় মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব

নরেন্দ্র মোদী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসেবে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন ধর্মেন্দ্র প্রধান।

  • সেপ্টেম্বর ২০১৭: পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের দায়িত্ব পান।
  • মে ২০১৯ থেকে জুলাই ২০২১: পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের সঙ্গে ইস্পাত মন্ত্রকের দায়িত্বও তাঁর হাতে আসে।
  •  ৭ জুলাই ২০২১: প্রথমবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং দক্ষতা উন্নয়ন মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
  • ৯ জুন ২০২৪: ১৮তম লোকসভা নির্বাচনের পর দ্বিতীয়বার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে শপথ নেন।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এখন দেশের নজর কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পরবর্তী পদক্ষেপের দিকে। নিট-সহ বিভিন্ন পরীক্ষাকে ঘিরে যে ক্ষোভ এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা দূর করতে কেন্দ্র কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন