29.8 C
Kolkata
Saturday, July 25, 2026
spot_img

পদত্যাগ হয়েছে, কিন্তু লড়াই শেষ নয়! CJP-র পরবর্তী লক্ষ্য কী?

নয়াদিল্লি: আরশোলাদের ৩৬ দিনের লড়াইয়ের (CJP Protest) পর অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবী পূরণ হয়েছে। শনির বারবেলায় এই সংবাদ খুশির জোয়ার এনে দিয়েছে যন্তর মন্তরে। আন্দোলনরত পড়ুয়াদের উচ্ছাসের মাঝে চোখ মুছতে মুছতে ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দিপকে বলেন “আমরা করে দেখিয়েছি। ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন। আজকের এই জয় সেই সব ছাত্রছাত্রীদের জন্য, যাদের জীবন নষ্ট হয়েছে। এটি এই ছাত্রদেরই জয়।”

X Link: https://x.com/Cockroachisback/status/2080947896086876178

তবে এখানেই লড়াই শেষ নয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর ‘ডিমান্ড রোস্টার’ আপডেট করেছে সিজেপি (CJP Protest)। তাঁদের এক্স হ্যান্ডেলের পোস্টে চার দফা দাবির মধ্যে একটি ইতিমধ্যেই পূরণ হয়েছে। পোস্ট অনুযায়ী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিটি পূরণ হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে বাকি তিনটি দাবি এখনও অমীমাংসিত রয়েছে বলে দাবি করা হয়েছে।

সেগুলি হল—

  • আত্মহত্যা করা সমস্ত ছাত্রছাত্রীর পরিবারের জন্য ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ।
  • আন্দোলনে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া।
  • RAF ও দিল্লি পুলিশের প্রকাশ্য ক্ষমা প্রার্থনা।

এছাড়াও পোস্টে দাবি করা হয়েছে যে, জন্তর মন্তরে চলা আন্দোলন (CJP Protest) এবং দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এখনও এই দাবিগুলি পূরণের অপেক্ষায় রয়েছেন।

প্রসঙ্গত, শুক্রবার সিজেপির দুই প্রতিনিধির সঙ্গে বৈঠকে নিট প্রশ্নফাঁসের জেরে আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারকে আর্থিক সহায়তা এবং আন্দোলনকারী (CJP Protest) পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের মতো বিষয়ে ইতিবাচক আশ্বাস দেয় কেন্দ্র। বলে জানা যায়। সেইসঙ্গে আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে বলে, জানা গিয়েছে।

তবে আন্দোলনের (CJP Protest) নামে ‘গুণ্ডামির’ অভিযোগ প্রায় আড়াই হাজারেরও বেশি ‘দাগি অপরাধী’-কে চিহ্নিত করেছে পুলিশ। দিল্লি পুলিশ সূত্রে দাবী, এই ‘অপরাধীরা’ ছুরি-ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর নাকি হামলা চালিয়েছে। এখন এই আড়াই হাজার চিহ্নিতরা সত্যিই ‘দাগি অপরাধী’ না-কি তা বিচার্য বিষয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন