29.8 C
Kolkata
Saturday, July 25, 2026
spot_img

এই সার্টিফিকেট ছাড়া মিলবে না যুবশক্তির টাকা! আবেদনের আগেই বড়সড় আপডেট

Aaj India Desk, কলকাতা: বাংলায় এসেছে ‘যুবশক্তি ভরসা কার্ড’ প্রকল্প (Banglar Yuva Shakti)। রাজ্যে পালাবদলের পর পূর্ববর্তী সরকারের একাধিক প্রকল্পের নাম পরিবর্তন করা হয়েছে। পূর্বের যুবসাথীর আদলে যুবশক্তি প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হবে। সেই বেকারভাতা নিয়ে বর্তমানে চর্চা তুঙ্গে।

ফেব্রুয়ারী মাসে রাজ্য বাজেট থেকে জানানো হয়েছে, আগামী অক্টোবর থেকে ‘যুব শক্তি ভরসা কার্ড’ চালু হবে। সূত্রের দাবি, অক্টোবর থেকেই ভাতা প্রদান শুরু হতে পারে। এখনও আবেদন প্রক্রিয়া শুরু হতে কয়েক সপ্তাহ হাতে রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে তার আগেই প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে শুরু করে দিয়েছেন যুবক-যুবতীরা।কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি থেকে প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট সংগ্রহ করতে ভিড় করছে যুবক-যুবতীরা। সূত্রের খবর, যুবশক্তি প্রকল্পে আবেদনের জন্য অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেটের পাশাপাশি প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেটও প্রয়োজন হতে পারে।

এই প্রকল্পে আবেদন গ্রহণের প্রক্রিয়া এখনও চালু না হলেও খুব দ্রুতই তা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।জানিয়ে রাখি, ‘যুবশক্তি ভরসা কার্ড’-এ স্নাতক বেকাররা মাসে ৩০০০ এবং যাঁরা নূন্যতম মাধ্যমিক পাশ কিন্তু স্নাতক নন তাঁরা পাবেন ২০০০ টাকা করে। সরকার তরফে জানানো হয়েছে, আগামী অক্টোবর মাস থেকেই শুরু হতে চলেছে এই যোজনার আওতায় আর্থিক সহায়তা প্রদান। এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। রাজ্য সরকারের এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীর ছবি, ভোটার কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, অরিজিনাল ও প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট প্রয়োজন হতে পারে। যদিও এই বিষয়ে এখনও সরকারি আপডেট মেলেনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন