নয়াদিল্লি: টানা ৩৬ দিনের সংঘর্ষ (CJP Protest) ! ধীরে ধীরে জবাব দিচ্ছে শরীর। তবুও মনের জোর কমেনি এক ফোঁটা! টানা আন্দোলনের মাঝে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দিপকে (Abhijit Dipke)। শনিবার সকালে একটি ভিডিও বার্তায় তিনি জানান, রক্তপরীক্ষার রিপোর্টে তাঁর টাইফয়েড ধরা পড়েছে। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং প্রতিদিন সকাল-সন্ধ্যা আইভি ড্রিপ নিতে হচ্ছে।
তবে শারীরিক অসুস্থতা আন্দোলনের (CJP Protest) পথে বাধা হতে পারবে না বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি (Abhijit Dipke)। ভিডিও বার্তায় অভিজিৎ বলেন, “গত কয়েকদিন ধরে আমি একেবারেই সুস্থ ছিলাম না। রক্তপরীক্ষার রিপোর্টে টাইফয়েড ধরা পড়েছে। চিকিৎসা চলছে, প্রতিদিন আইভি ড্রিপ নিতে হচ্ছে। তবে দেশের বিভিন্ন প্রান্তে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য ককরোচ জনতা পার্টির সকল কর্মী-সমর্থক এবং শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই। আন্দোলনকে সফল করার জন্য সবাইকে অভিনন্দন।”
অসুস্থতার মধ্যেও আন্দোলনের (CJP Protest) মূল দাবি থেকে একচুলও সরে আসেননি সিজেপি প্রধান। তিনি (Abhijit Dipke) স্পষ্ট ভাষায় জানান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন প্রত্যাহারের কোনও প্রশ্নই নেই। তাঁর কথায়, “যতক্ষণ না ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিচ্ছেন, ততক্ষণ এই আন্দোলন চলবে।”
প্রসঙ্গত, কেন্দ্রের সঙ্গে শনিবার তৃতীয় বৈঠকে বসতে চলেছে সিজেপি। তার আগে এক্সের পোস্টে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানিয়ে দেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি সম্পূর্ণ “অ-আলোচনাযোগ্য”। তাঁদের সাফ বক্তব্য, ধর্মেন্দ্র প্রধানের দাবী থেকে এক চুলও পিছিয়ে আসবেন না তাঁরা।
শুক্রবার বৈঠকের পর জে পি নাড্ডা বলেন, “তাঁদের তিনটি মূল দাবি এবং পরীক্ষা সংস্কার নিয়ে পাঁচটি প্রস্তাব রয়েছে। সরকারের ভিতরে আলোচনা করে শনিবার আবার বৈঠকে বসে সিদ্ধান্ত জানানো হবে।” তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রশ্নেই দুই পক্ষের মধ্যে মতপার্থক্য বজায় রয়েছে। কেন্দ্র এই মুহূর্তে ধর্মেন্দ্র প্রধানকে (Dharmendra Pradhan) সরানোর পক্ষে নয় বলেই বার্তা দেওয়া হয়েছে।


