29.6 C
Kolkata
Friday, July 24, 2026
spot_img

NEET আন্দোলনে অবশেষে মুখ খুললেন শাহরুখ? ভাইরাল পোস্টেই লুকিয়ে বড় চমক!

নয়াদিল্লি: নিট সহ একাধিক প্রশ্নফাঁস, শিক্ষাব্যবস্থার বেহাল-দুর্নীতিগ্রস্ত দশার প্রতিবাদে টানা ৩৫ দিন ধরে যন্তর মন্তরে আন্দোলন (NEET Protest) করছেন পড়ুয়ারা। ইতিমধ্যেই এই আন্দোলন নিয়ে সরব হয়েছেন দেশের শুভবুদ্ধিসম্পন্ন, চেতনাশীল, ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে উদ্বিগ্ন নাগরিক। মুখ খুলেছে সংস্কৃতি জগত। বলিউডের একাংশও পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যভাবে নজর কেড়েছেন ‘ভাইজান’ সলমন খান। এখন প্রশ্ন উঠছে, এতদিন পেরিয়ে গেলেও ‘কিং খান’ (Shah Rukh Khan) কেন চুপ?

এই চর্চার মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ‘iamSRK’ নামক অ্যাকাউন্ট থেকে করা একটি দীর্ঘ পোস্ট। যেখানে লেখা, প্রিয় শিক্ষার্থীরা, তোমরাই প্রমাণ করে দিয়েছ যে পরিবর্তনের আসল শক্তি বই, কলম আর যুক্তির কণ্ঠে লুকিয়ে থাকে। তোমাদের এই আন্দোলন শুধুমাত্র একটি পরীক্ষাকে ঘিরে নয়, বরং একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য শিক্ষাব্যবস্থার দাবিতে। প্রতিটি মেধাবী শিক্ষার্থীর কঠোর পরিশ্রমের ন্যায্য মূল্যায়ন হওয়া উচিত, আর সেই কারণেই এই লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

X link: https://x.com/mythicbxrn/status/2080242424958550527?s=20

পোস্টটিতে আরও লেখা, ‘আমি জানি, এই দীর্ঘ লড়াইয়ে অনেকেই ক্লান্ত, হতাশ এবং মানসিক চাপে রয়েছ। কিন্তু কখনও আশা হারিয়ো না। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে নিজেদের দাবি তুলে ধরো, নিজের অধিকারের জন্য সোচ্চার থাকো এবং একই সঙ্গে নিজের নিরাপত্তার দিকেও সমান গুরুত্ব দাও।

দেশের সরকার, নীতিনির্ধারক এবং সংশ্লিষ্ট সকলের দায়িত্ব শিক্ষার্থীদের কণ্ঠস্বর মন দিয়ে শোনা এবং এমন কার্যকর সংস্কার আনা, যাতে ভবিষ্যতে আর কোনও ছাত্রছাত্রীকে এই ধরনের অনিশ্চয়তা বা ভোগান্তির মুখে পড়তে না হয়। আমি সবসময় মানসিক ও নৈতিকভাবে তোমাদের পাশে আছি।’ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে এই পোস্ট। অবশেষে নীরবতা ভেঙে ছাত্রদের (NEET Protest) পাশে দাঁড়িয়েছেন কিং খান, বলে দাবানলের গতিতে ছড়িয়ে পড়েছে পোস্টটি।

কিন্তু এখানেই রয়েছে আসল টুইস্ট! কেননা, শাহরুখ খানের (Shah Rukh Khan) অফিসিয়াল এক্স হ্যান্ডেলে তন্নতন্ন করে খুঁজেও এই পোস্টটি পাওয়া যাচ্ছে না! বরং এক ব্যক্তি নিজের অ্যাকাউন্ট থেকে শাহরুখের নাম ব্যবহার করে পোস্টটি শেয়ার করেন, যা পরে দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ফলে প্রশ্ন উঠেছে, শাহরুখ কি এখনও নীরব, নাকি তাঁর নামে ভুয়ো পোস্ট ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে? এই ঘটনাকে কেন্দ্র করে নেটমাধ্যমে শুরু হয়েছে নতুন বিতর্ক। একাংশ ভাইরাল পোস্টকে সত্যি বলে শেয়ার করলেও, অন্যরা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন এবং অফিসিয়াল সূত্র যাচাই করার আহ্বান জানাচ্ছেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন