26.5 C
Kolkata
Friday, July 24, 2026
spot_img

আবাস যোজনায় আবেদন শুরু! কীভাবে করবেন?

Aaj lndia Desk,কলকাতা: নিজের নামে এখনও পাকা বাড়ি নেই? তাহলে এই খবর আপনার জন্য। আবাস যোজনা নিয়ে বড় আপডেট দিয়েছে কেন্দ্র, জেনে নিন কারা পাবেন সুবিধা।

প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY) নিয়ে বড় আপডেট দিল কেন্দ্র। সংসদে জানানো হয়েছে, PMAY-G-এর আওতায় ৪.১৮ কোটি বাড়ির লক্ষ্যমাত্রার মধ্যে ৩.৯২ কোটি অনুমোদিত হয়েছে এবং ৩.১০ কোটি বাড়ির কাজ শেষ হয়েছে। এখনও ১.০৮ কোটি বাড়ির নির্মাণ বাকি। ২০২১-২৬ পর্যন্ত ১.৩৪ লক্ষ কোটি টাকার বেশি বরাদ্দ হয়েছে, ২০২৬-২৭-এর জন্য প্রাথমিকভাবে ৪১,৯২৪.৬০ কোটি টাকা অনুমোদিত হয়েছে।

অন্যদিকে PMAY-U-তে ১২৭.৬৮ লক্ষ বাড়ি অনুমোদিত, ১২১.০২ লক্ষের কাজ শুরু হয়েছে এবং ৯৯.০৭ লক্ষ বাড়ি উপভোক্তাদের হাতে পৌঁছেছে। পুরনো PMAY-U-এর মেয়াদ ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। PMAY-U 2.0-এর লক্ষ্য আগামী পাঁচ বছরে আরও ১ কোটি শহুরে পরিবারকে আবাসন সুবিধা দেওয়া। গ্রামীণ প্রকল্পে বাড়ির পাশাপাশি শৌচাগার, পানীয় জল, বিদ্যুৎ, এলপিজি ও SHG-র সুবিধাও দেওয়া হচ্ছে। দুই প্রকল্পেই নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে উপভোক্তা নির্বাচন করা হয় এবং শহরে একটি বাড়ি তৈরি হতে সাধারণত ১২ থেকে ৩৬ মাস সময় লাগে।

কারা আবেদন করতে পারবেন?

  • পরিবারের নামে কোথাও পাকা বাড়ি থাকা চলবে না।
  • আগে কোনও সরকারি আবাসন প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না।
  • বার্ষিক আয় EWS-এ ৩ লক্ষ, LIG-এ ৬ লক্ষ এবং প্রযোজ্য ক্ষেত্রে MIG-এ ৯ লক্ষ টাকার মধ্যে হতে হবে।

কী কী নথি লাগবে?

  • আধার কার্ড (বাধ্যতামূলক)
  • ভোটার কার্ড/প্যান কার্ড/ড্রাইভিং লাইসেন্স
  • আয়ের শংসাপত্র বা স্যালারি স্লিপ/আইটি রিটার্ন
  • জমির মালিকানার কাগজ
  • ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার কপি
  • নিজের নামে পাকা বাড়ি নেই এই মর্মে স্ব-ঘোষণাপত্র

কীভাবে আবেদন করবেন?

গ্রামীণ এলাকা: AwaasPlus অ্যাপের মাধ্যমে সমীক্ষা বা গ্রাম পঞ্চায়েত/বিডিও অফিসে যোগাযোগ।

শহরাঞ্চল: PMAY-U বা JanSamarth পোর্টালে অনলাইনে আবেদন।

আবেদন কবে থেকে শুরু?

PMAY 2.0-এর আবেদন ও সমীক্ষা ইতিমধ্যেই শুরু হয়েছে।

শেষ তারিখ

গ্রামীণ সমীক্ষা: ১৫ আগস্ট, ২০২৬

PMAY-U 2.0 (শহর): ৩১ আগস্ট, ২০২৯ পর্যন্ত আবেদন।

প্রকল্পের মেয়াদ: মার্চ, ২০২৯ পর্যন্ত

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন