28.5 C
Kolkata
Thursday, July 23, 2026
spot_img

‘কিছু তো দায়িত্ব পালন করুন’ ছাত্র আন্দোলন নিয়ে প্রশ্নের মুখে বিরাট-অনুষ্কা

Aaj lndia Desk,নয়াদিল্লি : বৃন্দাবনে প্রেমানন্দ জি মহারাজের আশ্রমে গিয়ে আশীর্বাদ নিলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। সেই সফরের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে প্রশংসার পাশাপাশি শুরু হয়েছে সমালোচনাও। কারণ, দিল্লির যন্তর মন্তরে নিট (NEET) প্রশ্নফাঁসের অভিযোগ এবং শিক্ষা সংস্কারের দাবিতে চলা ছাত্র আন্দোলন নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি এই তারকা দম্পতি।

এই নীরবতাকেই ঘিরে সোশ্যাল মিডিয়ায় একাংশের প্রশ্ন, দেশের এত বড় একটি ইস্যুতে বিরাট ও অনুষ্কার অবস্থান কী? অনেকেই মন্তব্য করছেন, বিরাট কোহলি দিল্লির ছেলে হওয়ায় তাঁর অন্তত আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়ানো বা তাঁদের খোঁজ নেওয়া উচিত ছিল। কেউ লিখেছেন, “কিছু তো দায়িত্ব পালন করুন”, আবার কেউ বলেছেন, “যন্তর মন্তরে গিয়ে অন্তত ছাত্রদের সঙ্গে দেখা করুন।” অনেকের মতে, কোটি কোটি তরুণের আইকন হিসেবে বিরাটের বক্তব্যের আলাদা গুরুত্ব রয়েছে।

শুধু বিরাট-অনুষ্কাই নন, একই কারণে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফও। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে, শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে তিনি মুখ না খোলায় তাঁর একটি জনপ্রিয় ফ্যান পেজ বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অন্যদিকে, নিট প্রশ্নফাঁস এবং যন্তর মন্তরে আন্দোলনরত পড়ুয়াদের সমর্থনে ইতিমধ্যেই সরব হয়েছেন একাধিক বলিউড তারকা। নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি, প্রীতি জিনতা, রিতেশ দেশমুখ, সোনু সুদ, সোনাক্ষী সিনহা এবং প্রকাশ রাজ-সহ অনেকেই শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

তবে এই বিতর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয়ও রয়েছে। বিসিসিআই (BCCI) এবং আইসিসি (ICC)-র প্রচলিত আচরণবিধি ও কেন্দ্রীয় চুক্তির শর্ত অনুযায়ী, সক্রিয় ভারতীয় ক্রিকেটাররা বোর্ডের অনুমতি ছাড়া রাজনৈতিক আন্দোলন বা সংবেদনশীল জনস্বার্থের ইস্যুতে প্রকাশ্যে মন্তব্য করা থেকে সাধারণত বিরত থাকেন। সেই কারণেও বিরাট কোহলির নীরবতার বিষয়টি আলোচনায় এসেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন