29.5 C
Kolkata
Friday, July 24, 2026
spot_img

সাসপেনশনের পরেই শমীকের পাশে কল্যাণ! করমর্দনের ছবিতে জোরালো দলবদলের জল্পনা ?

Aaj India Desk, নয়া দিল্লি : লোকসভার বাদল অধিবেশনের বাকি সময়ের জন্য বুধবার লোকসভায় অতীত মন্তব্যের জেরে সাসপেন্ড হন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। এর কিছুক্ষণের মধ্যেই সংসদ ভবনের বাইরে তাঁকে বিজেপির রাজ্যসভার সাংসদ তথা পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা যায়। তাঁদের পাশে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও। এই সাক্ষাতের ছবি প্রকাশ্যে আসতেই জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

সংসদ চত্বরে সৌজন্য সাক্ষাৎ

সাসপেনশনের পর রীতিমত তেজের সাথে লোকসভা থেকে বেরোলেও সংসদ ভবনের বাইরে শমীক ভট্টাচার্যের সঙ্গে করমর্দন করে সৌজন্য বিনিময় করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তাও হয়। সেই সময় পাশে ছিলেন মহুয়া মৈত্র। ঘটনাস্থলের সেই দৃশ্য দ্রুত রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে ওঠে।

“অস্বাভাবিক কিছু নয়”

এই সাক্ষাৎ নিয়ে প্রশ্ন করা হলে শমীক ভট্টাচার্য বলেন, তিনি সকলের সঙ্গেই কথা বলেন এবং এতে অস্বাভাবিক কিছু নেই। তাঁর দাবি, ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়েই তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। শমীক আরও বলেন, তিনি রাজ্যসভার সদস্য হওয়ায় লোকসভার ভিতরে ঠিক কী ঘটেছে, সে বিষয়ে তাঁর বিস্তারিত জানা নেই। তবে তাঁর মন্তব্য, “এতদিন যে বিষয়গুলি আড়ালে ছিল, এখন সেগুলিই প্রকাশ্যে চলে আসছে।” একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগগুলি উঠেছে, সেগুলি এতদিন প্রকাশ্যে আসেনি।

উল্লেখ্য, এই সৌজন্য সাক্ষাত ঘিরে রাজনৈতিক মহলে দলবদলের জল্পনাও প্রবল হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, সংসদের মতো উচ্চ রাজনৈতিক মঞ্চে এমন সৌজন্য সাক্ষাৎ অনেক সময় স্বাভাবিক ঘটনা হলেও, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তা অন্যদিকে মোড় নিতে পারে। বিশেষ করে অতীতে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল তোলা ও দল ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়ার কারণে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) পরবর্তী পদক্ষেপ নিয়ে উঠছে প্রশ্ন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন