26.7 C
Kolkata
Wednesday, July 22, 2026
spot_img

‘বেঁচে থাকতেই প্রাক্তন, প্রতিষ্ঠিত চোরও প্রমাণ করব!’ বিধানসভায় শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য

Aaj lndia Desk, কলকাতা: বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের বাজেট নিয়ে ভাষণ দিতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-কে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর বক্তব্য ঘিরে বুধবার বিধানসভায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়।

শুভেন্দু অভিযোগ করেন, আগের দিন তারামণ্ডলের সামনে সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে উদ্দেশ্য করে কড়া মন্তব্য করেছিলেন। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বেঁচে থাকতে থাকতে প্রাক্তন হয়েছেন, প্রতিষ্ঠিত চোর সেটাও প্রমাণ করব।” পাশাপাশি তিনি দাবি করেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে যা ঘটেছে, তা ব্রিটিশ আমলেও দেখা যায়নি। সেই কারণেই একাধিক পুরনো মামলার পুনর্তদন্তের দাবি তুলে প্রয়োজনে সিবিআইকে চিঠি দেওয়ার কথাও জানান তিনি।

এরপর তৃণমূল নেতৃত্বকেও নিশানা করেন শুভেন্দু। তাঁর দাবি, যাঁরা দল ছেড়েছেন তাঁদের সবাইকে ‘চোর’ বলা হচ্ছে, যা একজন অভিজ্ঞ রাজনৈতিক নেত্রীর মুখে শোভা পায় না। তিনি আরও বলেন, অতীতেও দক্ষিণ কলকাতার নিজের এলাকায় ভোটে পিছিয়ে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক নির্বাচনেও নিজের ওয়ার্ডের একাধিক বুথে পরাজিত হওয়ার প্রসঙ্গ তুলে তিনি কটাক্ষ করেন।

মুখ্যমন্ত্রীর দাবি, একসময় জনসমর্থন থাকলেও এখন সেই পরিস্থিতি আর নেই। তাঁর কথায়, রাজ্যের মানুষ ইতিমধ্যেই রায় দিয়ে দিয়েছেন এবং ভবিষ্যতেও মমতা বন্দ্যোপাধ্যায় আর ক্ষমতায় ফিরতে পারবেন না। তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের সময় দেওয়া কিছু বক্তব্য রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতিতে প্রভাব ফেলেছে।

২১ জুলাইয়ের কর্মসূচির প্রসঙ্গও তোলেন শুভেন্দু। তাঁর অভিযোগ, ওই কর্মসূচিকে কেন্দ্র করে কলকাতার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয়েছিল। ভবিষ্যতে এ ধরনের কর্মসূচির অনুমতি দেওয়ার আগে প্রশাসনের আরও সতর্ক হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্য ঘিরে বিধানসভার ভিতরে ও বাইরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন