26.4 C
Kolkata
Wednesday, July 22, 2026
spot_img

মমমতাই লক্ষ্মী! তারামণ্ডলেই ভিড় হকারদের!

Aaj India desk, কলকাতা: এবারের একুশে জুলাই (21july) অন্যান্য বারের থেকে আলাদা। অন্যান্য বাড়ির মতন লক্ষ লক্ষ মানুষের সমাগম এবার হয়নি। একুশে জুলাইয়ের মঞ্চ ভেঙে গেছে শহরের তিনটি জায়গায়। অন্যান্য বার এই একুশে জুলাই এর সমাবেশে বহু হকার এসে লাভ করতেন। কেউ প্যাটিস বিক্রেতা, কেউ ঝাল মুড়ি বিক্রেতা। এমনকি প্যাকেটে করে বিরিয়ানিও বিক্রি করতেন কেউ কেউ।

এবারে তারা কোথায় গেলেন? 

লক্ষীকান্তপুর থেকে প্যাটিস বিক্রি করতে এসেছেন একজন। তাকে পাওয়া গেল মোহর কুঞ্জের সামনে মমতার জনসভার পাশে। ভিড়ের চাপে ঠিক করে কথা বলতে পারলেন না তিনি। তবে বললেন প্রচুর ভিড় হয়েছে। অন্যদিকে আরেক ঝালমুড়ি বিক্রেতা ভিড়ের চাপে দম ফেলার অবস্থায় ছিলেন না। তিনি বলছিলেন “প্রচুর ভিড় হয়েছে , এত আশা করিনি।” ময়দান থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাই (21july) সভার দিকে যেতে রাস্তার ধারে অজস্র মানুষ বসেছেন ছোট ছোট সামগ্রী নিয়ে। কাঁটা ফল থেকে ফুলের গোছা বেশ বিক্রি হচ্ছে সেখানে।

অন্য সভায় কি অবস্থা?

একুশে জুলাই (21july) বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। তাই অনেকে ছাতাও বিক্রি করছিলেন। এমনই এক বিক্রেতা বেশ কিছুক্ষণ ধরে ঘুরছিলেন মেয়ো রোডে ঋতব্রতপন্থী তৃণমূলের সভার কাছে। কিন্তু তার বিক্রি হয়নি। তিনি বললেন “অনেকক্ষণ ধরে ঘুরছি এখানে তেমন ভিড় নেই।” শেষ পর্যন্ত তিনিও পা বাড়ালেন তারামণ্ডলের দিকে। অন্যদিকে শহীদ মিনারে তেমন কোন ফেরিওয়ালাকে পাওয়া গেল না। সকলেই ভিড় করেছেন তারামণ্ডলের দিকে। ক্ষমতা চলে যাবার পরেও একুশে জুলাই এর ভিড় টেনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিক্রেতাদের কাছে তাই তিনিই লক্ষ্মী।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন