26.4 C
Kolkata
Wednesday, July 22, 2026
spot_img

‘মুখ খুলতে বাধ্য করবেন না, সব ফাঁস করে দেব’!—একুশের মঞ্চ থেকে কাকে নিশানা মমতার?

কলকাতা: ক্ষমতা হারানোর পর প্রথম ২১ জুলাইয়ের শহিদ স্মরণসভা (Shahid Divas) থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নাম না করেই তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপিকে নিশানা করার পাশাপাশি শুভেন্দুর উদ্দেশে কার্যত হুঁশিয়ারির সুরে তিনি বলেন, “মুখ খুলতে বাধ্য করবেন না। আপনি ১০ বছর তৃণমূলে থেকে কী করেছেন, সব জানি। মুখ খুললে আপনার মুখোশ খুলে দেব।”

বিড়লা তারামণ্ডলের সামনে আয়োজিত সভায় মমতা অভিযোগ করেন, বর্তমান রাজ্য সরকার প্রশাসনকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি করছে। তাঁর দাবি, আইনশৃঙ্খলা রক্ষার বদলে তৃণমূলের সংগঠনকে দুর্বল করার চেষ্টা চলছে এবং বিরোধী কণ্ঠস্বর দমিয়ে রাখার চেষ্টা হচ্ছে।

২১ জুলাইয়ের (Shahid Divas) কর্মসূচি ঘিরেও বিস্ফোরক অভিযোগ তোলেন তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। তাঁর দাবি, সভা বানচাল করার উদ্দেশ্যে সোমবার গভীর রাতে দুষ্কৃতীরা মঞ্চের বিদ্যুতের তার কেটে দেয়। এই অভিযোগের সূত্র ধরেই বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, “ওরা তারকাটা পার্টি।” তাঁর অভিযোগ, শুধু তার কাটা নয়, সভাস্থলে ভাঙচুর চালানোরও চেষ্টা হয়েছিল, যদিও তৃণমূলের কর্মী-সমর্থকেরা তা প্রতিহত করেন।

পাশাপাশি, শহিদ পরিবারের সদস্যদের উপস্থিতিকে এদিন তৃণমূলের সবচেয়ে বড় প্রাপ্তি বলে তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর দাবি, নানা প্রলোভন ও চাপ সত্ত্বেও শহিদ পরিবারের সদস্যরা কালীঘাটের শহিদ স্মরণসভায় যোগ দিয়েছেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মমতা বলেন, “এত প্রলোভন, এত টাকার প্রস্তাব পেয়েও শহিদ পরিবারের মানুষ এই মঞ্চে এসেছেন। তাঁদের আমি কুর্নিশ জানাই। শহিদদের আত্মত্যাগকে মানুষ এখনও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন।” তৃণমূল নেত্রীর দাবি, রাজনৈতিক পালাবদল হলেও ২১ জুলাইয়ের (Shahid Divas) ইতিহাস ও শহিদদের স্মৃতি মানুষের মন থেকে মুছে যায়নি।

এদিন কালীঘাটের সভামঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক শীর্ষ নেতা। তাঁদের মধ্যে ছিলেন কীর্তি আজাদ, বাবুল সুপ্রিয়, শোভনদেব চট্টোপাধ্যায়, সৌগত রায়, মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাগরিকা ঘোষ, প্রতিমা মণ্ডল, গৌতম দেব, বিমান বন্দ্যোপাধ্যায়, অশোক দেব এবং রাজীব কুমার-সহ দলের প্রথম সারির নেতৃত্ব। ক্ষমতা হারানোর পর প্রথম ২১ জুলাইয়ের কর্মসূচিতে শীর্ষ নেতৃত্বের উপস্থিতির মাধ্যমে সংগঠনের ঐক্য ও লড়াইয়ের বার্তাই তুলে ধরার চেষ্টা করেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন