26.2 C
Kolkata
Tuesday, July 21, 2026
spot_img

দ্বিধাবিভক্ত তৃণমূল, ২১ জুলাইয়ের মঞ্চে কার পাশে দাঁড়াবেন বাংলার তারকারা?

Aaj India Desk, কলকাতা: গত বছর ২১ জুলাই (21 July) ধর্মতলার তৃণমূল কংগ্রেসের (TMC) শহীদ দিবসের মঞ্চ ছিল টলিউড তারকা (Tollywood star) দের উপস্থিতিতে জমজমাট। দেব, রাজ চক্রবর্তী, শুভশ্রী চক্রবর্তীসহ ছোট ও বড়পর্দার বহু পরিচিত মুখ সেই অনুষ্ঠানে হাজির ছিলেন। কিন্তু এক বছরের ব্যবধানে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। তাই এ বছরের শহীদ দিবসে সেই একই ছবি দেখা যাবে কি না, তা নিয়েই প্রশ্ন উঠেছে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের শাসনভার গিয়েছে গেরুয়া শিবিরের হাতে। নির্বাচনের ফলের পর তৃণমূল কংগ্রেসের অন্দরেও দেখা দিয়েছে বিভাজন। ফলে ২১ জুলাইয়ের মঞ্চে টলিউড তারকারা কোথায় এবং কীভাবে উপস্থিত থাকবেন, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

এই প্রসঙ্গে অভিনেত্রী ও তৃণমূল সাংসদ শতাব্দী রায় জানিয়েছেন, এ বছরের ২১ জুলাই তাঁর কাছে গত বছরের মতো নয়। তিনি এবার দিল্লিতে থাকবেন এবং দলের অন্য নেতাদের সঙ্গে রাজঘাটে গিয়ে শহীদদের শ্রদ্ধা জানাবেন। প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসার অভিজ্ঞতা তাঁর মনে থাকলেও, তিনি স্বীকার করেছেন যে এবার সেই স্মৃতি তাঁকে নাড়া দিচ্ছে। তাঁর কথায়, “দিদির কথা অবশ্যই মনে পড়ছে। আগামীকাল আরও বেশি করে মনে পড়বে।” তবে তিনি এটাও বলেন যে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আগের মতো একই অনুভূতি আর নেই।

অন্যদিকে গায়ক ও প্রাক্তন রাজনীতিবিদ বাবুল সুপ্রিয় জানিয়েছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখবেন, কিন্তু সক্রিয় রাজনীতিতে আর ফিরবেন না। ২১ জুলাই তিনি উপস্থিত থাকবেন কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু জানাননি। ১৯৯৩ সালের ২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুব কংগ্রেসের একটি বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের গুলিতে ১৩ জন কর্মী নিহত হন। সেই ঘটনার স্মৃতিতে ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠনের পর থেকে দিনটি ‘শহীদ দিবস’ হিসেবে পালন করে আসছে দল।

তৃণমূল সরকারের সময় ধর্মতলার এই সমাবেশ ধীরে ধীরে বিশাল রাজনৈতিক অনুষ্ঠানে পরিণত হয়েছিল। সেই মঞ্চে টলিউডের তারকাদের উপস্থিতি ছিল বিশেষ আকর্ষণ। কিন্তু এ বছর অভিনেতা ভরত কল, ভিভান ঘোষ এবং প্রিয়াঅভিনেতা ভরত কল, ভিভান ঘোষ এবং প্রিয়া পাল জানিয়েছেন, তাঁরা কারও কাছ থেকেই কোনও আমন্ত্রণ পাননি। ভরত কল বলেন, “আমি কোনও দিন রাজনীতিতে আগ্রহী ছিলাম না। দিদিকে ভালোবেসে তাঁর ডাকে সাড়া দিয়ে যেতাম। কিন্তু এখন মনে হচ্ছে রাজনীতি থেকে দূরে থাকাই ভালো। অভিনয়ই আমাকে পরিচিতি দিয়েছে, তাই এই পেশাকেই আঁকড়ে থাকতে চাই।”

অভিনেতা ভিভান ঘোষও একই ধরনের মত প্রকাশ করেছেন। তিনি বলেন, “দিদি মুখ্যমন্ত্রী থাকাকালীন আমাদের খুব সম্মান দিতেন এবং আমাদের কাজ দেখতেন। সেই ভালোবাসা থেকেই রাজনৈতিক মঞ্চে গিয়েছি। তবে সরকারি আমন্ত্রণ ছাড়া কোনও অনুষ্ঠানে যাওয়ার কথা এখন ভাবছি না।”সব মিলিয়ে, এ বছরের ২১ জুলাইয়ের শহীদ দিবসের মঞ্চে গত বছরের মতো টলিউড তারকাদের ভিড় দেখা যাবে কি না, তা এখনও অনিশ্চিত। রাজনৈতিক পালাবদলের প্রভাব যে সাংস্কৃতিক ও বিনোদন জগতেও পড়েছে, এই ঘটনাই তার ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন