26.2 C
Kolkata
Tuesday, July 21, 2026
spot_img

২১ জুলাই কলকাতায় কোথায় কোথায় যানজট? কোন রাস্তাগুলি এড়িয়ে চলবেন?

Aaj India Desk, কলকাতা : ২১ জুলাই কলকাতায় একসঙ্গে তিনটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে মধ্য কলকাতায় বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। কালীঘাট তৃণমূল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির এবং প্রদেশ কংগ্রেসের তিনটি আলাদা শহীদ সভার জেরে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল ধীর হতে পারে। ফলে সাধারণ মানুষের কথা চিন্তা করে ও পরিস্থিতি সামাল দিতে ১,০০০ জন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, র‍্যাপিড অ্যাকশন ফোর্স (RAF) এবং ড্রোন নজরদারির ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। (Kolkata Traffic)

কোথায় কোন সভা ? 

প্রতি বছর ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের প্রধান সমাবেশ অনুষ্ঠিত হত ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে। দীর্ঘদিন ধরে এই কর্মসূচিই ছিল দলের অন্যতম বৃহৎ বার্ষিক রাজনৈতিক সমাবেশ। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ায় এ বছরের ২১ জুলাইয়ের চিত্র সম্পূর্ণ ভিন্ন। এবার ধর্মতলায় আর সভা করার অনুমতি না পাওয়ায় কালীঘাট তৃণমূল তাদের ‘শহিদ স্মরণ’ কর্মসূচির আয়োজন করেছে বিড়লা তারামণ্ডলের সামনে। (Kolkata Traffic)

অন্যদিকে, নির্বাচনের পর তৃণমূলের ভাঙনের জেরে তৈরি হওয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরও একই দিনে আলাদা কর্মসূচির ডাক দিয়েছে। তাদের সভা অনুষ্ঠিত হচ্ছে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে। একই দিনে শহিদ মিনারে পৃথক সমাবেশ করছে প্রদেশ কংগ্রেস। ফলে বিড়লা তারামণ্ডল, মেয়ো রোড এবং শহিদ মিনার এই তিনটি গুরুত্বপূর্ণ এলাকাকে ঘিরে মঙ্গলবার সকাল থেকেই রাজনৈতিক কর্মী-সমর্থকদের ভিড়ের সম্ভাবনা রয়েছে।

কোথায় কোথায় যানজটের আশঙ্কা?

কলকাতা পুলিশের ট্রাফিক পরিকল্পনা অনুযায়ী, ক্যাথিড্রাল রোডের একাংশে যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। যদিও পশ্চিম দিকের রাস্তা উত্তর থেকে দক্ষিণমুখী চলাচলের জন্য খোলা রাখা হবে। তবে ক্যাথিড্রাল রোড–কুইন্সওয়ে মোড়ে যানজটের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, মেয়ো রোডের একটি অংশে প্রয়োজন অনুযায়ী সাময়িকভাবে যান চলাচল বন্ধ রেখে বিকল্প পথে গাড়ি ঘুরিয়ে দেওয়া হতে পারে।(Kolkata Traffic)

ডাফরিন রোড এবং রেড রোডেও সমর্থকদের উপস্থিতির কারণে যানবাহনের গতি ধীর হতে পারে। অন্যদিকে, শহিদ মিনারে কংগ্রেসের সভাকে ঘিরে বড় ধরনের ট্রাফিক পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে পুলিশ।

কোন রাস্তাগুলি এড়িয়ে চলবেন?

মঙ্গলবার প্রয়োজন না থাকলে এই এলাকাগুলি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে—

  • ক্যাথিড্রাল রোড
  • কুইন্সওয়ে সংলগ্ন এলাকা
  • মেয়ো রোড
  • ডাফরিন রোড
  • রেড রোড
  • বিড়লা তারামণ্ডল ও গান্ধী মূর্তি সংলগ্ন এলাকা

পরিস্থিতি অনুযায়ী কলকাতা পুলিশ তাৎক্ষণিকভাবে ট্রাফিক ডাইভারশন চালু করতে পারে। তা সত্ত্বেও মধ্য কলকাতার বিভিন্ন এলাকায় যানবাহনের গতি স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে। তাই অফিসযাত্রী ও সাধারণ মানুষকে সময় হাতে নিয়ে বের হওয়ার এবং সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন