32 C
Kolkata
Thursday, July 16, 2026
spot_img

ঘাসফুলে ভাটা, লাল শিবিরে জোয়ার! শতাধিক কর্মী-সমর্থকের হাতে উঠল লাল পতাকা

Aaj India Desk, উত্তর ২৪ পরগণা: তৃণমূল কংগ্রেসে (TMC) রাজনৈতিক সমীকরণ বদলের পর রাজ্যের বিভিন্ন জায়গায় দলবদলের (Party Switch) ছবি সামনে আসছে। এবার উত্তর ২৪ পরগনার মিনাখাঁতেও তৃণমূল ছেড়ে সিপিএমে (CPM) যোগ দিলেন শতাধিক কর্মী-সমর্থক। এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।

মিনাখাঁ বিধানসভার সোনাপুকুর-শংকরপুর গ্রাম পঞ্চায়েতের ঝুজুরগাছা এলাকায় সিপিএমের একটি কর্মসূচির আয়োজন করা হয়। সেই সভাতেই তৃণমূলের প্রায় একশোরও বেশি কর্মী-সমর্থক আনুষ্ঠানিকভাবে সিপিএমের লাল পতাকা হাতে তুলে নেন।

দলবদলকারী কর্মী-সমর্থক এবং সিপিএম নেতৃত্বের দাবি, দীর্ঘদিন ধরে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। সেই কারণেই অনেকেই সিপিএমের আদর্শের প্রতি আস্থা রেখে নতুনভাবে রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের মতে, এই যোগদানের ফলে মিনাখাঁ এলাকায় সিপিএমের সাংগঠনিক শক্তি আরও বাড়বে।

নতুন যোগদানকারী মণিরুল মোল্লা বলেন, “এই দলে এসে ভালো লাগছে। এখানে যে সম্মান পাচ্ছি, আগে কোথাও পাইনি।” সিপিএম নেতা রাজু আহমেদের বক্তব্য, “এই মানুষদের অনেকেই আগে আমাদের সঙ্গেই ছিলেন। পরে বিভিন্ন কারণে তৃণমূলে গিয়েছিলেন। এখন রাজনৈতিক পরিস্থিতি বদলেছে। তাই তাঁরা আবার আমাদের দলে ফিরে আসছেন। শুধু সিপিএম নয়, কৃষক সভা, সিআইটিইউ, ছাত্র-যুব সংগঠনেও নতুন সদস্য যোগ দিচ্ছেন। বিভিন্ন স্তরের মানুষ আবার লাল পতাকার তলায় একজোট হচ্ছেন।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন