27.3 C
Kolkata
Thursday, July 16, 2026
spot_img

তসলিমার ধন্যবাদে খোঁচা, বাম-তৃণমূল কি নিশানায়?

Aaj India Desk, কলকাতা: দীর্ঘ প্রায় দুই দশকের অপেক্ষার অবসান। অবশেষে কলকাতায় ফিরতে চলেছেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)। বাম আমলে কলকাতা ছাড়তে বাধ্য হওয়ার পর তৃণমূলের ১৫ বছরের শাসনকালেও শহরে ফিরতে পারেননি তিনি। এমনকি কলকাতা বইমেলায় তাঁর বই প্রকাশ নিয়েও অতীতে একাধিক বিতর্ক ও জটিলতা তৈরি হয়েছিল। তবে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার মাত্র তিন মাসের মধ্যেই তাঁর কলকাতায় ফেরার পথ খুলে গেল।

যে কলকাতাকে তসলিমা নাসরিন সবসময় নিজের ‘দ্বিতীয় ঘর’ বলে মনে করেছেন, সেই শহরে ফেরার সুযোগ পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি। লেখিকার কথায়, জীবিত অবস্থায় আর কখনও কলকাতায় ফিরতে পারবেন বলে তিনি আশা ছেড়েই দিয়েছিলেন।

কলকাতায় প্রত্যাবর্তন প্রসঙ্গে তসলিমা বলেন, “সরকার বদলেছে, সময় বদলেছে, কিন্তু কলকাতায় ফেরার আকাঙ্ক্ষা আমার কখনও বদলায়নি। আগের সরকারগুলি যে সিদ্ধান্ত নিতে পারেনি অথবা নিতে চায়নি, নতুন সরকার সেই অচলাবস্থা ভাঙার চেষ্টা করেছে।”

তিনি আরও বলেন, “একজন লেখককে রাজনৈতিক ও ধর্মীয় চাপে তাঁর প্রিয় শহর থেকে নির্বাসিত করে রাখা কোনও গণতান্ত্রিক সমাজের জন্য গৌরবের বিষয় নয়। এই সিদ্ধান্ত শুধু আমার ব্যক্তিগত প্রত্যাবর্তন নয়, মতপ্রকাশের স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষেও গুরুত্বপূর্ণ বার্তা।”

কলকাতার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তসলিমা বলেন, এত বছর পরেও শহরের মানুষ তাঁকে ভুলে যাননি। পাশাপাশি তাঁর প্রত্যাবর্তনের উদ্যোগ নেওয়া ব্যক্তিদের এবং পশ্চিমবঙ্গ সরকারকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। বিশেষভাবে তিনি নিরাপত্তার ব্যবস্থা এবং কলকাতায় ফেরার পথ উন্মুক্ত করার জন্য রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন।

২০২৫ সালে তসলিমা নাসরিনের কলকাতায় ফেরার দাবিতে রাজ্যসভায় সরব হয়েছিলেন বর্তমান বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি দাবি করেন, তসলিমাকে ফিরিয়ে আনার বিষয়টি দীর্ঘদিন ধরেই তাঁর অন্যতম দাবি ছিল এবং লেখিকার প্রত্যাবর্তনকে তিনি স্বাগত জানিয়েছেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন