30.2 C
Kolkata
Tuesday, July 14, 2026
spot_img

দীঘার জগন্নাথের মাথায় পুরীর মুকুট, রথের দড়ি টানবেন সকলেই! বিস্তারিত জানালেন প্রধান পুরোহিত

Aaj India Desk, পূর্ব মেদিনীপুর: রথযাত্রাকে (Ratha Yatra) সামনে রেখে দেশজুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। বাংলার বিভিন্ন প্রান্তের মতো দিঘাতেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple) থেকে শুরু করে সমুদ্র সৈকত— সর্বত্রই উৎসবের সাজ। এবার দিঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রা দ্বিতীয় বছরে পা দিল। অনুষ্ঠানের উদ্বোধন করবেন জেলার প্রবীণ সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী (Sisir Adhikari)। গত বছরের তুলনায় এবারের রথযাত্রায় একটি বড় পরিবর্তন থাকছে। এবার সাধারণ ভক্তরাও রথের রশি টানার সুযোগ পাবেন।

গত বছর তৎকালীন মুখ্যমন্ত্রী রথযাত্রায় উপস্থিত থাকায় নিরাপত্তার কারণে সাধারণ মানুষের রশি টানার অনুমতি ছিল না। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার নতুন পরিকল্পনা করেছে প্রশাসন। মন্দির থেকে ওল্ড দিঘা পর্যন্ত রাস্তার দু’পাশে বিশেষ ব্যারিকেড বসানো হচ্ছে। এর ফলে ভক্তরা নিরাপদে দাঁড়িয়ে রথ দর্শন করতে পারবেন এবং নির্দিষ্ট জায়গা থেকে রশি টানার সুযোগও পাবেন।

মন্দিরের প্রধান পুরোহিত রাধারমন দাস জানিয়েছেন, এ বছর জগন্নাথদেবের জন্য বিশেষ ফুলের মুকুট পুরী থেকে আনা হচ্ছে। আগামী বৃহস্পতিবার সেই মুকুট পরেই রথে বিরাজ করবেন প্রভু জগন্নাথ। তিনি আরও জানান, গত বছর রথের চাকার যান্ত্রিক সমস্যার পর প্রয়োজনীয় মেরামতির কাজ সম্পূর্ণ করা হয়েছে। তাই এবার রথযাত্রা নির্বিঘ্নেই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, বিপুল ভক্তসমাগমের কথা মাথায় রেখে প্রশাসনও নানা ব্যবস্থা নিয়েছে। খাবারের মান পরীক্ষা, বেআইনি ফুটপাতের দোকান সরানো, নিকাশি ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত আলোর ব্যবস্থা এবং নিরাপত্তা জোরদার করার কাজ চলছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ ও প্রশাসনের বিভিন্ন দফতর, যাতে ভক্তরা নিরাপদে ও নির্বিঘ্নে রথযাত্রার আনন্দ উপভোগ করতে পারেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন