36.8 C
Kolkata
Sunday, July 12, 2026
spot_img

নিয়ম না মানলেই চাকা লক! আসানসোলে রাস্তায় নেমে হুঁশিয়ারি অগ্নিমিত্রার!

Aaj India Desk, পশ্চিম বর্ধমান : আসানসোল শহরের যানজট কমাতে ও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে রবিবার রাস্তায় নেমে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। ব্যস্ত মোড়ে দাঁড়িয়ে বাস ও অটোচালকদের নির্দিষ্ট স্ট্যান্ড ছাড়া যাত্রী তোলা-নামানো বন্ধ করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে ট্রাফিক পুলিশ ও প্রশাসনকে আইন প্রয়োগে আরও কঠোর হওয়ার নির্দেশও দেন।

শহরের একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) দেখেন, বহু বাস ও অটো নির্দিষ্ট স্ট্যান্ডের বাইরে রাস্তার মাঝখানে বা সুবিধামতো জায়গায় দাঁড় করিয়ে যাত্রী তুলছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং প্রতিদিন সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে তিনি জানান। মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট করে বলেন, বাস বা অটো শুধুমাত্র নির্ধারিত স্ট্যান্ড থেকেই যাত্রী তুলবে ও নামাবে। রাস্তার মাঝখানে বা যেখানে-সেখানে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী তোলা চলবে না। ভবিষ্যতে নিয়ম ভাঙলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন। প্রয়োজনে গাড়ির চাকা লক করে দেওয়ার মতো পদক্ষেপও নেওয়া হতে পারে বলে জানান।

ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশে অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) বলেন, আইন কার্যকর করতে আরও সক্রিয় ও কঠোর হতে হবে। তাঁর কথায়, “সাধারণ মানুষের সুবিধার জন্য প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে এভাবে বলতে পারি না। প্রশাসনকে নিজের দায়িত্ব আরও কঠোরভাবে পালন করতে হবে।” যানজট কমাতে বাজার এলাকায় নির্দিষ্ট অটোস্ট্যান্ড তৈরির পরামর্শও দেন মন্ত্রী। তাঁর মতে, এতে চালক ও যাত্রী উভয়েরই সুবিধা হবে এবং শহরের ট্রাফিক ব্যবস্থাও আরও শৃঙ্খলাবদ্ধ হবে।

পরিদর্শনের ভিডিও পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন অগ্নিমিত্রা পাল। সেখানে তিনি সাধারণ মানুষ ও পরিবহণ কর্মীদের উদ্দেশে সচেতন থাকার আহ্বান জানান। তিনি লেখেন, জনস্বার্থে বাস ও অটো শুধুমাত্র নির্ধারিত স্ট্যান্ডে দাঁড়ানো উচিত। যেখানে-সেখানে গাড়ি দাঁড় করালে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে এবং একটি উন্নত ও গতিশীল শহর গড়তে শৃঙ্খলাপূর্ণ পরিবহণ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্থানীয় সূত্রের মতে, মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের পর আসানসোলে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ ও প্রশাসনের নজরদারি আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন