35.9 C
Kolkata
Sunday, July 12, 2026
spot_img

ক্লাসরুম ফাঁকা, শিক্ষক শূন্য ! তবু গুরুত্ব খাতার ছবিতে? শিক্ষায় রাজনীতিকরণে ব্যস্ত সরকার ?

Aaj India Desk,কলকাতা: রাজ্যে সরকার পরিবর্তনের পর এবার বদলে গেল সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য দেওয়া খাতার চেহারাও। নীল রঙের মলাট, বিশ্ববাংলার লোগো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির জায়গায় এবার দেখা গেল গেরুয়া রঙের খাতা এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি। আর এই পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক।

স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সরকারি ও সরকার পোষিত স্কুলের পড়ুয়াদের প্রতি বছর বিনামূল্যে চারটি করে খাতা দেওয়া হয়। তৃণমূল সরকারের আমলে সেই খাতার মলাট ছিল নীল রঙের। সেখানে বিশ্ববাংলার লোগোর পাশাপাশি থাকত তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি।

এবার পরিস্থিতি বদলেছে। পঞ্চম থেকে দশম শ্রেণির পড়ুয়ারা জানুয়ারি মাসেই খাতা পেয়েছিল, তখনও রাজ্যে তৃণমূল সরকার ছিল। কিন্তু উচ্চমাধ্যমিকের নতুন শিক্ষাবর্ষ শুরু হয় জুন মাসে। ফলে একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য নতুন করে যে খাতা স্কুলে পৌঁছেছে, তার মলাট খুলতেই সামনে এসেছে নতুন চেহারা। নীলের বদলে গেরুয়া রং, আর পড়ুয়াদের ছবির পাশে জায়গা করে নিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি।

নতুন খাতা হাতে পেয়ে অনেক পড়ুয়াই খুশি। তবে এই পরিবর্তনকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। একাংশের দাবি, শিক্ষা ব্যবস্থার মূল সমস্যাগুলি এখনও রয়ে গিয়েছে। বহু সরকারি স্কুলে শিক্ষক সংকট রয়েছে, অনেক জায়গায় ছাত্রসংখ্যাও কমছে। কোথাও কোথাও পরিকাঠামোর অবস্থাও সন্তোষজনক নয়।

তাদের প্রশ্ন, খাতার রং বা মলাট বদলের বদলে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক নিয়োগ এবং স্কুলের পরিকাঠামো উন্নয়নের দিকেই কি বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়? শিক্ষায় রাজনীতিকরণের অভিযোগও নতুন করে সামনে এসেছে এই বিতর্ককে কেন্দ্র করে।

খাতার রং বদলেছে, ছবি বদলেছে। তবে শিক্ষার বাস্তব চিত্র কতটা বদলাবে, এখন সেই প্রশ্নই ঘুরছে শিক্ষামহলে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন