35.9 C
Kolkata
Sunday, July 12, 2026
spot_img

‘শুধু TMC নয়, মমতা-অভিষেকের বিদেশি অ্যাকাউন্টও ফিরবে’-বড় মন্তব্য রাজ্যের মন্ত্রীর

Aaj India Desk, কলকাতা: তৃণমূল কংগ্রেস (TMC)- এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া নিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-র এই পদক্ষেপের বিরুদ্ধে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এরই মধ্যে শনিবার রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। তিনি বলেন, শুধু তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে যদি কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, সেগুলিও দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

এদিন অভিন্ন দেওয়ানি বিধি (UCC) নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন মন্ত্রী। তাঁর দাবি, খুব শীঘ্রই রাজ্যে গুণ্ডা দমন আইন কার্যকর হবে। পাশাপাশি UCC-ও শুধু পশ্চিমবঙ্গে নয়, ধাপে ধাপে গোটা দেশেই চালু করা হবে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে UCC কার্যকর করার লক্ষ্যে ইতিমধ্যেই ৯ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে শুভেন্দু অধিকারীর সরকার। এই কমিটির দায়িত্ব হবে ‘The Uniform Civil Code, West Bengal, 2026’ নামে তৈরি হওয়া খসড়া বিলটি খতিয়ে দেখা এবং প্রয়োজনীয় সুপারিশ করা।

শনিবার প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবিধানের অনুচ্ছেদ ৪৪-এ উল্লেখিত রাষ্ট্র পরিচালনার নীতির আলোকে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারের দাবি, এই আইনের মাধ্যমে ধর্ম, বিশ্বাস বা সম্প্রদায় নির্বিশেষে সকল নাগরিকের জন্য ব্যক্তিগত দেওয়ানি বিষয়ে একক আইনি কাঠামো গড়ে তোলা হবে।

খসড়া বিলে বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, উইল এবং সম্পত্তির উত্তরাধিকার-সংক্রান্ত বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারের মতে, এর ফলে ব্যক্তিগত দেওয়ানি আইনের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য একই ধরনের আইনি ব্যবস্থা কার্যকর করা সম্ভব হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন