27.7 C
Kolkata
Thursday, July 9, 2026
spot_img

শাহের পর এবার শুভেন্দুর সঙ্গে বৈঠকে প্রসেনজিৎ! রাজ্যসভা ভোটের আগে বাড়ছে জল্পনা

কলকাতা: গত সোমবার তাঁর বালিগঞ্জের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদার্পণ ঘিরে জল্পনার মাঝেই আরও এক চমক দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে সাক্ষাৎ করতে নবান্নে পৌঁছে গেলেন তিনি। প্রশ্ন উঠছে এবার কি তবে সত্যিই গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন মিস্টার ‘ইন্ডাস্ট্রি’? না কি ‘অন্য কোনও’ পরিকল্পনা আছে তাঁর?

প্রসঙ্গত, আগামী ২৪ জুলাই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার তিনটি শূন্য আসনে উপনির্বাচন। ডেরেক ও’ব্রায়েন, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের পদত্যাগের ফলে এই আসনগুলি ফাঁকা হয়েছে। এই আবহেই প্রসেনজিতের (Prosenjit Chatterjee) সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের ধারাবাহিক সাক্ষাৎকে ঘিরে জল্পনা আরও জোরালো হয়েছে। যদিও প্রসেনজিৎ এবং বিজেপি, দু’পক্ষই অতীতে বারবার দাবি করেছে, এসবই সৌজন্য সাক্ষাৎ।

যদিও ‘পদ্মশ্রী’ সম্মান পাওয়ার পর প্রসেনজিতের সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা বেড়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম বার্ষিকীর দিনই অমিত শাহের প্রসেনজিতের (Prosenjit Chatterjee) বাড়িতে যাওয়া এবং তার কয়েক দিনের মধ্যেই শুভেন্দুর (Suvendu Adhikari) সঙ্গে বৈঠক রাজনৈতিক মহলে নতুন করে গুঞ্জন উসকে দিয়েছে। এর আগে সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্য-সহ বিজেপির একাধিক শীর্ষ নেতাও তাঁর সঙ্গে দেখা করেছিলেন। ফলে প্রশ্ন উঠছে, সৌজন্যের আড়ালে কি লুকিয়ে রয়েছে বড় রাজনৈতিক চমক?

এদিকে বৃহস্পতিবার নবান্নে প্রসেনজিতের উপস্থিতির পাশাপাশি অভিনেত্রী শতাব্দী রায় এবং প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকেও দেখা যায়। ফলে রাজনৈতিক মহলে এই বৈঠকগুলি ঘিরে কৌতূহল আরও বেড়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। এখন নজর আজকের বৈঠকের দিকে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন