27.7 C
Kolkata
Thursday, July 9, 2026
spot_img

বিজেপি দফতরে সুখেন্দুশেখর সহ…! আজই হাতে উঠবে গেরুয়া পতাকা?

কলকাতা: বাংলার রাজনীতিতে জল্পনার পারদ চড়ালেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy)। বৃহস্পতিবার বিকেলে সল্টলেকে বিজেপির সদর দফতরে ঢুকলেন তিনি। সেইসঙ্গে পদত্যাগী তৃণমূল সাংসদ প্রকাশ চিক বরাইক, সুস্মিতা দেবও সেখানে রয়েছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, শমীক ভট্টাচার্যের সঙ্গে একান্ত বৈঠক করছেন তাঁরা। রাজনৈতিক মহলে জোর চর্চা, আজ অর্থাৎ বৃহস্পতিবারই তাঁরা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিতে পারেন। যদিও এই রিপোর্ট লেখা পর্যন্ত দলবদলের বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পরই দলের সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করে সুখেন্দুশেখর রায়ের (Sukhendu Sekhar Roy)। নির্বাচনের ফল প্রকাশের পর প্রকাশ্যেই দলের সমালোচনায় মুখ খোলেন তিনি। এরপর রাজ্যসভার সাংসদ পদ থেকেও ইস্তফা দেন। তাঁর পদত্যাগের পর একে একে প্রকাশ চিক বরাইক ও সুস্মিতা দেবও পদত্যাগ করেন। দীর্ঘদিন তৃণমূলের অন্যতম পরিচিত মুখ হিসেবে পরিচিত সুখেন্দুশেখর রায়ের বিজেপি-যোগের সম্ভাবনা রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে ভোট-পরবর্তী পরিস্থিতিতে বিরোধী শিবিরে তাঁর সম্ভাব্য যোগদানকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

বিজেপির রাজ্য সদর দফতরে তাঁর উপস্থিতির পর থেকেই জল্পনা আরও তীব্র হয়েছে। সূত্রের দাবি, শীর্ষ বিজেপি নেতৃত্বের উপস্থিতিতেই তাঁরা গেরুয়া পতাকা হাতে তুলতে পারেন। যদি তা হয়, তবে তা তৃণমূলের জন্য বড় রাজনৈতিক ধাক্কা হিসেবেই দেখা হবে। প্রসঙ্গত, রাজ্যের পালাবদলের পর তৃণমূলের বহু নেতা-মন্ত্রীই দলের বিরুদ্ধে মুখ খুলেছেন। দলত্যাগ করে বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত সরাসরি কেউই বিজেপিতে আনুষ্ঠানিকভাবে নাম লেখাননি। এই আবহে তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ তথা বর্ষীয়ান নেতা সুখেন্দুশেখরদের (Sukhendu Sekhar Roy) এই পদক্ষেপ নতুন করে রাজনৈতিক উত্তেজনার জন্ম দিয়েছে। এখন দেখার তিনি সত্যিই বিজেপিতে নাম লেখান কিনা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন