28.5 C
Kolkata
Thursday, July 9, 2026
spot_img

অগ্নিসংযোগ, ভাঙচুর, গণপিটুনি—বারুইপুরে পুলিশের ‘অপারেশন ক্লিন-আপ’! গ্রেফতার বেড়ে ৪০

কলকাতা: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বার্তার পরই বারুইপুরে নাবালিকা গণধর্ষণ-খুনের (Baruipur rape and murder) পর অগ্নিসংযোগ, ভাঙচুর, গণপিটুনির ঘটনায় (Baruipur violence) মেগা অ্যাকশনে নেমেছে পুলিশ। বুধবার পর্যন্ত প্রতিবাদের নামে অশান্তি ছড়ানোর ঘটনায় গ্রেফতার হয়েছিল ১৮। বৃহস্পতিবার সকালে সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০!

পুলিশ সূত্রে খবর, বুধবার ধৃত ১৮ জনকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। পাশাপাশি ঘটনাস্থল এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও ও অন্যান্য ডিজিটাল তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে বাকি অভিযুক্তদের শনাক্ত করা হয়। এরপর একাধিক জায়গায় একযোগে অভিযান চালিয়ে আরও ২২ জনকে গ্রেফতার করে পুলিশ।

তদন্তকারীদের দাবি, ধৃতদের বিরুদ্ধে পুলিশের উপর হামলা, রাস্তা ও রেল অবরোধ, অগ্নিসংযোগ, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং এক যুবককে গণপিটুনিতে হত্যার মতো গুরুতর অভিযোগ রয়েছে। ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

প্রসঙ্গত, রবিবার সকালে বারুইপুরের সূর্যপুরের একটি পুকুর থেকে নাবালিকার বস্তাবন্দী দেহ উদ্ধারের পর দফায় দফায় উত্তপ্ত (Baruipur violence) হয়ে ওঠে এলাকা। ১২ বছরের নাবালিকাকে গণধরশন-খুনের (Baruipur rape and murder) ঘটনায় রেল-সড়ক অবরোধ, সূর্যপুর পুলিশ ক্যাম্পে ভাঙচুর, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় বারুইপুর। অভিযুক্ত সন্দেহে ইন্দ্রজিৎ তাঁতি (২৬) নামক এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়।

ঘটনার পর মঙ্গলবার বারুইপুরের অশান্তির (Baruipur violence) নেপথ্যে সক্রিয় ছিল মৌলবাদী ও দেশবিরোধী শক্তি ছিল বলে দাবী করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি গণপিটুনিতে নিহত যুবক ‘নির্দোষ’ এবং ঘটনার তদন্তে ইতিমধ্যেই প্রায় ২০০ জনকে চিহ্নিত করা হয়েছে বলেন তিনি। কাউকেই রেয়াত করা হবে না বলে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

এরপরই একে একে শুরু হয়েছে বারুইপুরের অশান্তির (Baruipur violence) ঘটনার গ্রেফতারি অভিযান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ এবং অন্যান্য ডিজিটাল প্রমাণ বিশ্লেষণ করে হিংসায় জড়িতদের একে একে শনাক্ত করা হচ্ছে। তদন্ত এখনও চলছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত কাউকেই রেয়াত করা হবে না এবং প্রয়োজন হলে আগামী দিনেও অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন