29.4 C
Kolkata
Sunday, July 5, 2026
spot_img

দেবরাজের ‘দখলরাজ’? স্কুলের জমি থেকে স্বাস্থ্যকেন্দ্র—একে একে বের হচ্ছে ঝুলির বেড়াল!

কলকাতা: শুধু ১০০ কোটি টাকার বেনামী সম্পত্তি, আর্থিক নয়ছয়ই নয়, ‘বেআইনি নির্মাণ জগতের বেতাজ বাদশা’-ও দেবরাজ (Debraj Chakraborty)? গ্রেফতারির পর অদিতি মুন্সির স্বামী তথা প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজের বিরুদ্ধে উঠে আসছে একের পর এক বিস্ফোরক অভিযোগ! জমি কেলেঙ্কারি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে খুঁজতে গিয়ে সেই তদন্তে উঠে এসেছে দেবরাজ চক্রবর্তীর নাম।

এবার দক্ষিণ দমদমের ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তাঁর বিরুদ্ধে জমি দখল ও বেআইনি নির্মাণের অভিযোগ তুলেছেন। স্থানীয়দের দাবি, দেবরাজের (Debraj Chakraborty) প্রভাব খাটিয়ে সরকারি ও জনস্বার্থের জমিতে একাধিক নির্মাণ করা হয়েছে।

শনিবার এলাকায় গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন রাজারহাট-গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। তাঁর সামনে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। অভিযোগ, একটি স্কুলের জমির উপর ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। শুধু তাই নয়, একটি স্বাস্থ্যকেন্দ্রের ভবনের উপর টেবিল টেনিস অ্যাকাডেমিও তৈরি করা হয়েছে বলে দাবি করেন বাসিন্দারা। স্থানীয়দের আরও অভিযোগ, দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty) ও তাঁর ঘনিষ্ঠদের মদতেই এলাকায় একাধিক বেআইনি নির্মাণ হয়েছে। দীর্ঘদিন ধরে এই বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনও পদক্ষেপ করা হয়নি বলেও দাবি তাঁদের।

এদিকে বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারিও এলাকায় বেআইনি নির্মাণের অভিযোগ তুলে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর দাবি, সরকারি জমি ও জনস্বার্থের সম্পত্তি দখল করে নির্মাণের অভিযোগ অত্যন্ত গুরুতর। বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

প্রসঙ্গত, দেবরাজের (Debraj Chakraborty) বিরুদ্ধে ইতিমধ্যেই বিরুদ্ধে তোলাবাজি ও আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্তে আরও সক্রিয় হয়েছে বিধাননগর পুলিশ। তাঁর ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং এক ছায়াসঙ্গীদের দ্বিতীয়বার তলব করেছে বিশেষ তদন্তকারী দল (SIT)। একই সঙ্গে গোটা সিন্ডিকেটের কার্যপদ্ধতি খতিয়ে দেখতে অন্তত ৩০ জন জনপ্রতিনিধিকে নজরদারিতে রাখা হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন