33.3 C
Kolkata
Saturday, July 4, 2026
spot_img

বিদেশযাত্রীদের জন্য বড় উপহার? কি জানালো এয়ার ইন্ডিয়া

Aaj lndia Desk,নয়াদিল্লি:বিদেশ ভ্রমণের খরচ কি এবার কিছুটা কমতে চলেছে? এমনই ইঙ্গিত দিল এয়ার ইন্ডিয়া (Air India)। আন্তর্জাতিক উড়ানে বড় সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। যার জেরে আমেরিকা, কানাডা, ইউরোপ, ব্রিটেন এবং অস্ট্রেলিয়াসহ একাধিক রুটে যাত্রীদের বাড়তি খরচ কমতে পারে। ফলে আগামী দিনে ওই রুটগুলির বিমানের টিকিটও কিছুটা সস্তা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

কয়েক মাস আগে পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল এবং এভিয়েশন টারবাইন ফুয়েলের (ATF) দাম হঠাৎ বেড়ে যায়। এর প্রভাব পড়ে বিমান সংস্থাগুলির পরিচালন খরচে। সেই সময় অতিরিক্ত খরচ সামলাতে আন্তর্জাতিক উড়ানে ফুয়েল সারচার্জ বাড়িয়েছিল এয়ার ইন্ডিয়া। তবে এখন তেলের দাম কিছুটা কমে আসায় সেই বাড়তি সারচার্জ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।

কতটা কমল সারচার্জ?

কয়েকটি আন্তর্জাতিক রুটে প্রায় ৩৯ শতাংশ পর্যন্ত ফুয়েল সারচার্জ কমানো হয়েছে। উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ার উড়ানে প্রতি টিকিটে এই চার্জ ২৮০ মার্কিন ডলার থেকে কমিয়ে ২০০ ডলার করা হয়েছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৬ হাজার ৭৪৬ টাকা থেকে কমে ১৯ হাজার ১০৪ টাকায় নেমেছে। অর্থাৎ, যাত্রীরা প্রায় ৭ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। একইভাবে ইউরোপ ও ব্রিটেনগামী উড়ানেও সারচার্জ ২০৫ ডলার থেকে কমিয়ে ১২৫ ডলার করা হয়েছে।

তবে এই সুবিধা আপাতত শুধুমাত্র আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রেই মিলবে। দেশের অভ্যন্তরীণ উড়ানে ফুয়েল সারচার্জে কোনও পরিবর্তন করা হয়নি। সংস্থার দাবি, আন্তর্জাতিক বাজারে তেলের দামের গতিপ্রকৃতির উপর নজর রাখা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে আরও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, একটি বিমান সংস্থার মোট পরিচালন ব্যয়ের ৪০ থেকে ৪৫ শতাংশই জ্বালানি খাতে ব্যয় হয়। তাই জ্বালানির দাম কমলে তার ইতিবাচক প্রভাব টিকিটের দামেও পড়ে। আগামী দিনে আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল থাকলে অন্যান্য বিমান সংস্থাও একই পথে হাঁটতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন