33.3 C
Kolkata
Saturday, July 4, 2026
spot_img

রাম মন্দিরের পর বদ্রীনাথেও অনুদান বিতর্ক! বিজেপি-শাসিত রাজ্যে কেন বারবার উঠছে দুর্নীতির অভিযোগ?

Aaj India Desk, দেরাদুন : ঈশ্বরের ঘরের দানও চুরি যাচ্ছে ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে। অযোধ্যার রাম মন্দিরে অনুদান সংক্রান্ত বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার সামনে এসেছে উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধামে (Badrinath Temple) দান ও প্রণামীর অর্থ তছরুপের অভিযোগ। অযোধ্যার ঘটনায় আতঙ্কিত বদ্রীনাথ-কেদারনাথ টেম্পল কমিটি (BKTC) ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।

দেরাদুনের একটি সংগঠন ‘ভৈরব সেনা’ অভিযোগ তোলে যে বদ্রীনাথ ধামে (Badrinath Temple) এক কর্মী মন্দিরের অনুদানের অর্থ আত্মসাৎ করছেন। যদিও অভিযোগের সঙ্গে কোনও প্রত্যক্ষ প্রমাণ জমা পড়েনি বলে জানিয়েছে মন্দির কমিটি। তবুও অভিযোগের গুরুত্ব বিবেচনা করে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

BKTC-র সভাপতি হেমন্ত দ্বিবেদী জানান, অভিযোগের সত্যতা যাচাই করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অনুদান গণনার কাজে যুক্ত কর্মীদের কাছ থেকেও ব্যাখ্যা চাওয়া হয়েছে। তিনি বলেন, “অভিযোগ প্রমাণিত হলে কোনও দোষীকে ছাড় দেওয়া হবে না। নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে কোনও অনিয়ম ধরা পড়লে শ্রী বদ্রীনাথ-কেদারনাথ টেম্পল কমিটি আইন, ১৯৩৯ এবং কর্মচারী আচরণবিধি অনুযায়ী আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অনুদান গণনার ঘরে পাঁচটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। BKTC-র প্রধান নির্বাহী কর্মকর্তা সোহন সিং রাঙ্গাদ জানান, তদন্তে উপলব্ধ প্রমাণ, সিসিটিভি ফুটেজ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য খতিয়ে দেখা হবে। ইতিমধ্যেই মন্দির চত্বরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত অসঙ্গতি ধরা পড়েনি।

এই তদন্তের প্রেক্ষাপটে অযোধ্যার রাম মন্দিরে অনুদান সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগের ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে। সেই মামলায় এখনও উত্তরপ্রদেশ পুলিশ তদন্ত চালাচ্ছে। এফআইআর দায়েরের পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং তদন্তের পরিধি বাড়াতে বিশেষ তদন্তকারী দল (SIT) কাজ করছে। ওই বিতর্কের জেরে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই এবং ট্রাস্টি অনিল মিশ্র নৈতিক দায় স্বীকার করে পদত্যাগও করেন। তবে পর পর বিজেপি শাসিত রাজ্যেই এই ধরনের ঘটনায় প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। দুর্নীতি দমনে যে বিজেপি সরকার কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান, সেই সরকারের অধীনস্থ রাজ্যে এই ধরনের ঘটনায় বাড়ছে বিতর্ক। এবার বদ্রীনাথ ধামে (Badrinath Temple) অনুদান কাণ্ড কতদূর গড়ায় সেটাই দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন