30.6 C
Kolkata
Saturday, June 27, 2026
spot_img

‘শুধু চাপ নয়, গ্রেফতার করুন’! কাকে নিশানা কুণালের?

কলকাতা: তারাতলার (Taratala Tragedy) গোডাউন প্ল্যানে তৎকালীন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের সই রয়েছে বলে দাবী করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের ওরফে কালীর অঙ্গুলিহেলন ছাড়া কোনও প্ল্যান পাশ হত না বলেন শুভেন্দু। ইতিমধ্যেই এই কালীকে গ্রেফতার করে রাতভর জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

পাশাপাশি, তৃণমূল সরকারের আমলে দুর্নীতি ও অনিয়মের কারণেই এই বিপর্যয় এবং “কাউকে ছাড়া হবে না” বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। এবার মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারিকে ‘স্বাগত জানাচ্ছি’ বললেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। পাশাপাশি ‘বিশ্বাসঘাতক’-দেরও একহাত নিলেন তিনি। বলা বাহুল্য, একসময় মমতার ছায়াসঙ্গী ফিরহাদ হাকিম ওরফে ববি বর্তমানে বিদ্রোহী শিবিরে।

তারাতলা বিপর্যয়ের (Taratala Tragedy) নেপথ্যে তাঁর নামের ইঙ্গিত আসতেই মমতাপন্থী তৃণমূলরা ফিরহাদের গ্রেফতারির দাবী তুলছে। এদিন কুণাল ঘোষও বলেন, “মুখ্যমন্ত্রী বলেছেন বিল্ডিং প্ল্যানে প্রাক্তন মেয়রের সই রয়েছে। যদি তাই হয়, তাহলে তাঁকেও গ্রেফতার করুন। শুধু রাজনৈতিক চাপ তৈরির জন্য ওই নথি ব্যবহার করবেন না।”

X Link: https://x.com/KunalGhoshAgain/status/2070396381966311741

এরই মধ্যে সমাজমাধ্যমে আরও একটি রহস্যময় পোস্ট করেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। সেখানে তিনি লেখেন, “সিরাজদ্দৌলার বিশ্বাসঘাতকদের পরিণতি। সফটওয়্যার আপডেট করে নিন।” প্রসঙ্গত, তারাতলা বিপর্যয় (Taratala Tragedy) নিয়ে শুভেন্দু অধিকারীর বিধানসভায় হুঁশিয়ারি দেওয়ার পর রাতারাতি তৃণমূল ছেড়েছেন কলকাতার ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা বিশ্বরূপ দে। বৃহস্পতিবার বিকেলেও তাঁকে উত্তর কলকাতায় মমতাপন্থী তৃণমূলের ‘আমরা বেইমান নই’ অনুষ্ঠানে দেখা গিয়েছে। এরপর রাতেই আচমকা দল ছাড়ার ঘোষণা করেন তিনি।

উল্লেখ্য, ক্ষমতা বদলের পর এক এক করে সৈনিক হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকিবহাল মহলের মতে, তাঁদেরকেই উদ্দেশ্য করে এই পোস্ট করেছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন