31.5 C
Kolkata
Thursday, June 25, 2026
spot_img

জল থৈ থৈ SSKM! স্ত্রীরোগ বিভাগের অবস্থা দেখলে আঁতকে উঠবেন!

Aaj lndia Desk,কলকাতা: কলকাতায় মাত্র এক ঘণ্টার কিছু বেশি সময়ের মুষলধারে বৃষ্টিতেই সামনে এল শহরের পুর-পরিষেবা ও স্বাস্থ্য পরিকাঠামোর বেহাল ছবি। জলমগ্ন হয়ে পড়ল রাজ্যের অন্যতম প্রধান সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল SSKM বা পিজি হাসপাতালের একাধিক গুরুত্বপূর্ণ বিভাগ। ফলে চরম দুর্ভোগের মুখে পড়েছেন রোগী, তাঁদের পরিবার এবং হাসপাতালের চিকিৎসাকর্মীরা।

সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে হাসপাতালের গাইনি বিভাগে। প্রসূতি ও সদ্যোজাতদের ওয়ার্ডে নোংরা জল ঢুকে পড়ায় রোগীদের খাটের উপর পা গুটিয়ে বসে থাকতে দেখা যায়। জল এতটাই জমে যায় যে অনেকেই খাট থেকে নামতে পারছিলেন না। ওয়ার্ডের জমা জলে হাসপাতালের গামলা এবং চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম ভেসে বেড়াতেও দেখা যায়। এতে সংক্রমণের আশঙ্কা আরও বেড়েছে বলে মনে করছেন অনেকেই।

একই ছবি ধরা পড়েছে কার্ডিওলজি বিভাগেও। মেঝেতে জল জমে যাওয়ায় ডাক্তার ও নার্সদের জীবনদায়ী যন্ত্রপাতি ও চিকিৎসার সরঞ্জাম টেবিলের উপর তুলে রাখতে হয়। সেই পরিস্থিতিতেই জরুরি পরিষেবা চালিয়ে যেতে হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। হৃদরোগে আক্রান্ত রোগীদেরও খাটের উপর বসে সময় কাটাতে দেখা যায়।

হাসপাতালের আউটডোর এবং অন্যান্য অংশেও জল জমে যাওয়ায় যাতায়াতে সমস্যা তৈরি হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, হাঁটু সমান নোংরা জল ঠেলে স্ট্রেচারে করে এক হৃদরোগীকে অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছে।

শুধু রোগীরাই নন, তাঁদের পরিবারের সদস্যদেরও চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। ওষুধ আনা, রিপোর্ট সংগ্রহ করা কিংবা রোগীকে এক বিভাগ থেকে অন্য বিভাগে নিয়ে যেতে নোংরা জল ভেঙেই চলাফেরা করতে হয়েছে তাঁদের।

সব মিলিয়ে, সামান্য সময়ের বৃষ্টিতেই SSKM-এর এই জলমগ্ন চিত্র কলকাতার বর্ষাকালীন প্রস্তুতি এবং স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন