36.8 C
Kolkata
Wednesday, June 24, 2026
spot_img

তারাতলা বিপর্যয়ে খোলা হল কন্ট্রোল রুম: তথ্য জানাতে প্রকাশিত হেল্পলাইন নম্বর!

Aaj India Desk, কলকাতা : তারাতলায় ভয়ঙ্কর দুর্ঘটনার (Taratala Warehouse Collapse) পর এলাকায় বাড়ছে উদ্বেগ। ইতিমধ্যেই সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে ৭ জন শ্রমিককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নির্মীয়মাণ গোডাউনের ছাদ ধসে আরও বহু শ্রমিক সেখানে আটকে রয়েছেন বলেই আশঙ্কা প্রশাসনের। ফলে ঘটনার ভয়াবহতা উপলব্ধি করেই এবার কন্ট্রোল রুম খুললো রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর। পাশাপাশি দুর্ঘটনায় আহত ও আটকে পড়া শ্রমিকদের সম্পর্কে তথ্য জানতে এবং জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য একাধিক হেল্পলাইন নম্বরও প্রকাশ করা হলো।

কোন নম্বরে যোগাযোগ করবেন ? 

তারাতলায় বিপর্যয়ের (Taratala warehouse Collapse) পর থেকেই উদ্ধারকাজ চলছে। একের পর এক অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছেছে এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের বের করে আনার চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারী ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা। তবে ঘটনাস্থলে এখনও প্রায় ২০ জন শ্রমিক আটকে রয়েছেন বলে অনুমান করা হয়েছে। ফলে সেই শ্রমিকদের পরিবার স্বজনদের তথ্য জানার সুবিধার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে কিছু হেল্পলাইন নম্বর। দুর্ঘটনা সংক্রান্ত তথ্যের জন্য সেই নিম্নলিখিত নম্বরগুলিতে যোগাযোগ করা যেতে পারে :

  • 1070
  • 8697981070
  • 033-22143526
  • 033-22535185

পরিবারের সদস্য বা পরিচিত কেউ ঘটনাস্থলে কর্মরত থাকলে এই নম্বরগুলিতে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করা যাবে।

কী ঘটেছে তারাতলায়?

বুধবার দুপুরে তারাতলার ব্রেস ব্রিজ সংলগ্ন এলাকায় একটি নির্মীয়মাণ গোডাউনের বিশাল লোহার ছাদ ভেঙে পড়ে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় সেখানে প্রায় ৫০ থেকে ৬০ জন শ্রমিক কাজ করছিলেন। ধস নামার পর ধ্বংসস্তূপের নীচে একাধিক শ্রমিক আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রে দাবি, দুর্ঘটনার (Taratala warehouse Collapse) পর ধ্বংসস্তূপের ভিতর থেকে সাহায্যের আর্তি এবং চিৎকার শোনা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সেখানে উপস্থিত রয়েছেন স্থানীয় বিজেপি নেতা রাকেশ সিং এবং পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। কী কারণে নির্মীয়মাণ কাঠামোর ছাদ ধসে পড়ল, তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, উদ্ধারকাজ শেষ হওয়ার পর পূর্ণাঙ্গ তদন্ত শুরু করবে কলকাতা পুলিশ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন