41.3 C
Kolkata
Wednesday, June 24, 2026
spot_img

মমতা শিবিরে চমক! শুভেন্দুর সঙ্গে ‘ব্যক্তিগত সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন মহুয়া

কলকাতা: এবার কি তবে বেসুরো মহুয়াও? বিদ্রোহীদের প্রকোপে যখন খান খান মমতার তৃণমূল কংগ্রেস, তখন ‘দিদির পাশে’ বীর সৈনিকের মত রয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। তবে এবার তাঁর গলাতেও শুভেন্দুকে (Suvendu Adhikari) নিয়ে ‘অন্য সুর’! পুরনো দিনের কথা স্মরণ করে রীতিমত আবেগঘন হয়ে পড়লেন মহুয়া।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি দাবি করেন, রাজনৈতিক মতাদর্শের ফারাক থাকলেও শুভেন্দুর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক এখনও অটুট রয়েছে। কৃষ্ণনগরের সাংসদ (Mahua Moitra) বলেন, “শুভেন্দু আমার খুব ভালো বন্ধু। আমরা যখন একসঙ্গে তৃণমূলে ছিলাম, তখন উনি আমাকে অনেক সাহায্য করেছেন। আমি যখন প্রথম করিমপুর বিধানসভা কেন্দ্রে লড়াই করি, তখন আমার হয়ে প্রচার করতে দলের কেউ আসেননি। প্রথম মিছিল করেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । সেই সময়ের ছবি দেখলেও দেখা যাবে, মিছিলে শুধু শুভেন্দু আর আমি ছিলাম।”

মহুয়ার (Mahua Moitra) দাবি, রাজনৈতিক জীবনের কঠিন সময়েও পাশে পেয়েছিলেন শুভেন্দুকে। তিনি বলেন, “আমার প্রচারের জন্য পতাকার দরকার হলে শুভেন্দুই পাঠাতেন। ২০১৪ সালে আমার লোকসভা নির্বাচনের টিকিট পাওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত পাইনি। সেদিন সারারাত কেঁদেছিলাম। তখন শুভেন্দু আমাকে বলেছিলেন, ‘না বোন, আমি তোমার সঙ্গে আছি।’

সাক্ষাৎকারে আবেগপ্রবণ হয়ে মহুয়া (Mahua Moitra) আরও জানান, বিজেপিতে যোগ দেওয়ার পর রাজনৈতিক অবস্থান বদলালেও শুভেন্দুর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর ব্যক্তিগত যোগাযোগ ও সম্পর্কের একটি আলাদা জায়গা রয়েছে। তাঁর কথায়, “রাজনীতির বাইরে একটা ব্যক্তিগত কানেকশন এখনও রয়েছে।”

মহুয়ার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তৃণমূলের ভাঙন বিদ্রোহী শিবিরে যোগদানের হিড়িক, ‘আসল বনাম নকল তৃণমূল’-এর লড়াই-এর আবহে শুভেন্দুকে নিয়ে তাঁর এই আবেগঘন স্মৃতিচারণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন