41.3 C
Kolkata
Wednesday, June 24, 2026
spot_img

বিধানসভায় একমাত্র বাম কণ্ঠ! এবার রাজ্য কমিটিতে জায়গা পেলেন মুস্তাফিজুর রহমান

Aaj India Desk, কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) রাজ্যে বামেদের ফলাফল খুবই খারাপ হলেও একা লড়াই করে নিজের কেন্দ্র ডোমকল থেকে জিতে নজর কেড়েছেন সিপিআইএম (CPIM)-এর মুস্তাফিজুর রহমান রানা (Mustafizur Rahman Rana)। বিধানসভার ভেতরে তিনিই এখন বামেদের একমাত্র প্রতিনিধি। সেই সাফল্যের পর এবার তাঁকে দলের রাজ্য কমিটির (CPIM State Committee) আমন্ত্রিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করল আলিমুদ্দিন স্ট্রিট।

মঙ্গলবার থেকে কলকাতায় সিপিএমের রাজ্য কমিটির দু’দিনের বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকে মূল আলোচনা হচ্ছে সদ্য শেষ হওয়া নির্বাচনে দলের ভরাডুবির কারণ খুঁজে দেখা এবং গোটা ফলাফল বিশ্লেষণ করা। প্রতিটি জেলা কমিটি নিজেদের এলাকার ভোটের ফল নিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছে। এই রিপোর্টগুলি খতিয়ে দেখার পরই দলের শীর্ষ নেতৃত্ব মুস্তাফিজুর রহমান রানাকে রাজ্য কমিটিতে আমন্ত্রিত সদস্য করার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা মোনালিসা সিনহাকেও রাজ্য কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দলের সূত্রে জানা যাচ্ছে, বিভিন্ন জেলার রিপোর্টে যেমন পরাজয়ের কারণ তুলে ধরা হয়েছে, তেমনই কিছু ইতিবাচক দিকও উঠে এসেছে। অনেক জেলার মতে, তৃণমূল কংগ্রেসের ভেতরের অস্থিরতা ও গোষ্ঠীদ্বন্দ্বের কারণে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে, যার ফলে বামেদের প্রতি কিছু জায়গায় নতুন করে আগ্রহ দেখা দিচ্ছে, বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়। পার্টি নেতৃত্ব মনে করছে, তৃণমূলের এই অভ্যন্তরীণ সমস্যার প্রভাব ভবিষ্যতে বুথ স্তর পর্যন্ত রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে।

এই পরিস্থিতিতে ডোমকলের বিধায়ক মুস্তাফিজুর রহমান রানাকে রাজ্য রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে সিপিএমের। বিশেষ করে সংখ্যালঘু এলাকাগুলিতে তাঁকে সামনে রেখে সংগঠন ও জনসংযোগ বাড়াতে চাইছে দল। তাকে ভবিষ্যতে রাজ্যজুড়ে প্রচারের মুখ হিসেবেও ব্যবহার করা হতে পারে বলে দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন