35.1 C
Kolkata
Tuesday, June 23, 2026
spot_img

কমিশনে জমা কালীঘাট কমিটির তালিকা, কে পেল সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব?

Aaj lndia Desk,কলকাতা: তৃণমূল কংগ্রেসে (TMC) সংগঠন নিয়ন্ত্রণ ঘিরে নতুন করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক টানাপোড়েন। একদিকে কালীঘাট শিবির, অন্যদিকে ঋতব্রত শিবির দুই পক্ষই এখন দলের “আসল কমিটি” দাবি করছে। সোমবার নিউটাউনের একটি হোটেলে ঋতব্রত শিবিরের বৈঠকের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

জানা গেছে, ওই বৈঠকে “ন্যাশনাল ওয়ার্কিং কমিটি” গঠনের ঘোষণা করা হয় এবং দলীয় নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার দাবি তোলে ঋতব্রত শিবির। একই সময় কালীঘাট শিবিরও নিজেদের পক্ষ থেকে নতুন কমিটির তালিকা তৈরি করে নির্বাচন কমিশনে জমা দেয়। ফলে এখন প্রশ্ন উঠছে আসল তৃণমূল কমিটি কোনটি?

কালীঘাট কমিটি

চেয়ারপারসন: মমতা বন্দ্যোপাধ্যায়

সহ সভাপতি: সুব্রত বক্সী

সর্বভারতীয় সাধারণ সম্পাদক: অভিষেক বন্দ্যোপাধ্যায়

যুগ্ম সম্পাদক: ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন

কোষাধ্যক্ষ: শুভাশিষ চক্রবর্তী

রাজ্য সভাপতি: চন্দ্রিমা ভট্টাচার্য

গুরুত্বপূর্ণ সদস্যরা:

অমিত মিত্র, অরূপ বিশ্বাস , মলয় ঘটক, গৌতম দেব, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কুণাল ঘোষ, মহুয়া মৈত্র সহ একাধিক নেতা।

অন্যদিকে ঋতব্রত শিবিরের কমিটিতে

চেয়ারম্যান: অরূপ রায়

সহ-সভাপতি: ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথীন ঘোষ, সাবিনা ইয়াসমিন

সাধারণ সম্পাদক: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান, সন্দীপন সাহা

কোষাধ্যক্ষ: আখরুজ্জামান আনসারি

দুই পক্ষের পৃথক কমিটি নির্বাচন কমিশনে জমা পড়ায় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। অনেকের মতে, এই দ্বন্দ্ব শুধু দলীয় সংগঠনের মধ্যেই সীমাবদ্ধ নাও থাকতে পারে, বরং তা আইনি লড়াই পর্যন্ত গড়াতে পারে। কমিশন কোন কমিটিকে স্বীকৃতি দেয়, এখন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন