36.8 C
Kolkata
Sunday, June 21, 2026
spot_img

কাতুকুতু বুড়ো’- শেষবারের মতো পর্দায় রাহুল, আবেগে ভাসছেন অনুরাগীরা

Aaj lndia Desk,কলকাতা: সুকুমার রায়ের জনপ্রিয় ছড়া ‘কাতুকুতু বুড়ো’-র নাম এবার ফিরছে একেবারে নতুন আঙ্গিকে। এসভিএফ প্রযোজিত নতুন বাংলা ছবি ‘কাতুকুতু বুড়ো’ মুক্তি পেতে চলেছে আগামী ২৪ জুলাই। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির প্রথম পোস্টার, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

নামের সঙ্গে পরিচিত শৈশবের স্মৃতি জড়িয়ে থাকলেও, এই ছবি কোনওভাবেই সুকুমার রায়ের ছড়ার চলচ্চিত্ররূপ নয়। বরং রহস্য, সামাজিক বাস্তবতা এবং সমসাময়িক নানা প্রশ্নকে কেন্দ্র করে তৈরি হয়েছে ছবির গল্প। পোস্টারে নিয়ন আলোর ব্যবহার, বেগুনি ও নীল রঙের আবহ এবং বাস্তব-অবাস্তবের মিশ্রণ স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে একটি সামাজিক থ্রিলারের দিকে।

এই ছবির অন্যতম আকর্ষণ পরিচালক উজান গঙ্গোপাধ্যায় (Ujaan Ganguly) এর অভিষেক। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়ের একমাত্র সন্তান উজান ছোটবেলা থেকেই সিনেমার পরিবেশে বড় হয়েছেন। এর আগে নেটফ্লিক্সের অ্যানিমেটেড সিরিজ ‘কুরুক্ষেত্র’-এর লেখক ও পরিচালক হিসেবে তিনি প্রশংসা কুড়িয়েছিলেন। এবার প্রথমবার পূর্ণদৈর্ঘ্যের বাংলা ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছেন তিনি।

পরিচালনার পাশাপাশি ছবিতে অভিনয়ও করছেন উজান। ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, রাপূর্ণা ভট্টাচার্য-সহ আরও অনেকে।তবে ‘কাতুকুতু বুড়ো’কে ঘিরে সবচেয়ে বড় আবেগের জায়গা অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

(Rahul Arunodoy Banerjee)। প্রয়াত এই জনপ্রিয় অভিনেতার শেষ কাজগুলির মধ্যে অন্যতম এই ছবি। ফলে দর্শকদের কাছে ছবিটি বিশেষ গুরুত্ব বহন করছে।

শুটিং চলাকালীন একটি চেজিং দৃশ্যের সময় দুর্ঘটনার মুখোমুখি হন উজান গঙ্গোপাধ্যায়। ক্যামেরার ট্রলির উপর পড়ে তাঁর হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায়। তবে চোট নিয়েও তিনি ছবির কাজ থামাননি।

শৈশবের স্মৃতি, রহস্যময় গল্প এবং একাধিক আবেগঘন মুহূর্তকে সঙ্গে নিয়ে আগামী ২৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কাতুকুতু বুড়ো’।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন