32.9 C
Kolkata
Saturday, June 20, 2026
spot_img

হোয়াটসঅ্যাপে সাবস্ক্রিপশন আছেতো? না হলেই বন্ধ হবে ! জানেন কি বলছে নতুন নিয়ম

Aaj India Desk,নয়াদিল্লি: হোয়াটসঅ্যাপ নিয়ে নতুন খবর। শোনা যাচ্ছে, ভারতে নাকি “WhatsApp Plus” নামে একটা পেইড সাবস্ক্রিপশন চালু হয়েছে, যেটা ব্যবহার করতে হলে মাসে ৭৯ টাকা দিতে হবে। তবে নতুন ইউজাররা প্রথম মাস ফ্রি ট্রায়াল পাবে।

কিন্তু চিন্তার কিছু নেই যারা টাকা দিতে চাইবে না, তাদের জন্য আগের মতোই সব ফ্রি থাকবে। মানে মেসেজ, কল, ভিডিও কল, স্ট্যাটাস সব আগের মতোই ফ্রি ব্যবহার করা যাবে।

এই WhatsApp Plus আসলে যারা অ্যাপটাকে একটু নিজের মতো সাজাতে চায়, তাদের জন্য। এখানে নতুন থিম, নতুন আইকন, স্টিকার আর রিংটোন পাওয়া যাবে। মোট ১৮টা কালার থিম আর ১৪টা আইকন ডিজাইন থাকবে।

সবচেয়ে বড় আপডেট হলো সাবস্ক্রাইব করলে একসাথে ২০টা চ্যাট পিন করা যাবে, যাতে গুরুত্বপূর্ণ চ্যাটগুলো সহজে খুঁজে পাওয়া যায়। সাবস্ক্রিপশন নিতে হলে হোয়াটসঅ্যাপ সেটিংসে গিয়ে পেমেন্ট অপশনে যেতে হবে, তারপর টাকা দিয়ে সাবস্ক্রাইব করতে হবে। ধাপে ধাপে সবার ফোনে ফিচারটা আসবে।

সব মিলিয়ে, যারা শুধু নরমাল ইউজ করেন তাদের জন্য কিছুই বদলাচ্ছে না। কিন্তু যারা একটু এক্সট্রা ফিচার চান, তাদের জন্য এই নতুন অপশন আনা হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন