28 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

Iran-US উত্তেজনা চরমে: ট্রাম্পের হুমকির পর ‘বাঙ্কারে’ খামেইনি!

তেহেরান: বিশ্ব কাঁপানো Iran-US টেনশন! ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারির পর বাঙ্কারে আত্মগোপন করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেইনি (Ayatollah Khamenei)। সূত্রের খবর, ওই বাঙ্কারে একাধিক পরস্পর সংযুক্ত সুড়ঙ্গ রয়েছে, যা সম্ভাব্য হামলা মোকাবিলার মতো করে তৈরি।

সেইসঙ্গে জানা গিয়েছে, সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেইনির তৃতীয় পুত্র মাসউদ খামেইনি বর্তমানে তাঁর বাবার দফতরের দৈনন্দিন কাজকর্ম সামলাচ্ছেন। তিনিই ইরানের নির্বাহী শাখাগুলির সঙ্গে সুপ্রিম লিডারের প্রধান যোগাযোগসূত্র হিসেবে কাজ করছেন।

প্রসঙ্গত, চলতি সপ্তাহে ইরান ও আমেরিকার হুঁশিয়ারি-পাল্টা হুঁশিয়ারিতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে ইরানে। মার্কিন প্রেসিডেন্ট আগেই ঘোষান করেছেন, প্রয়োজনে মধ্যপ্রাচ্যের আরও কাছে নৌ-বহর মোতায়েন করছে আমেরিকা।

সেইসঙ্গে ইরানের দিকে একটি “আর্মাডা” এগোচ্ছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যার পাল্টা জবাবে ইরানের রেভোলিউশনারি গার্ড বাহিনীর কম্যান্ডার জেনারেল মহম্মদ পাকপুর জানান, “ইরান ও রেভোলিউশনারি গার্ড আগের তুলনায় অনেক বেশি প্রস্তুত।”

ভারতকে ‘ধন্যবাদ’ বার্তা

এই চলমান উত্তেজনার মাঝে নয়াদিল্লিকে ধন্যবাদ বার্তা দিয়েছেন ভারতস্থিত ইরানি রাষ্ট্রদূত মহম্মদ ফাথালি। জাতিসংঘ মানবাধিকার পরিষদে দেওয়া ভোটের জন্য ভারতের প্রতি ইরান কৃতজ্ঞ বলে জানান তিনি। ফাথালি বলেন, ইরানের মানবাধিকার রেকর্ডের ওপর আরও বেশি নজরদারির লক্ষ্যে একটি ‘অন্যায্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রস্তাবের’ বিরোধিতা করার জন্য তিনি ভারত সরকারের প্রতি ‘আন্তরিকভাবে কৃতজ্ঞ’।

তিনি ভারতের এই ভোটকে একটি ‘নীতিগত ও দৃঢ়’ অবস্থান বলে অভিহিত করেন এবং উল্লেখ করেন যে, এটি এমন এক সময়ে এসেছে যখন ইরান-মার্কিন উত্তেজনা তুঙ্গে এবং সাম্প্রতিক বিক্ষোভ দমনে ইরানের ভূমিকা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন