38.3 C
Kolkata
Saturday, June 20, 2026
spot_img

‘ভোটের সময় মনে ছিল না?’ — দলীয় তহবিল নিয়ে বিদ্রোহীদের তোপ কুণালের!

Aaj India Desk, কলকাতা : তৃণমূলের দলীয় অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া নিয়ে বিতর্কের মধ্যেই বিদ্রোহী শিবিরের বিধায়কদের উদ্দেশ্যে একাধিক প্রশ্ন তুললেন তৃনমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। বিদ্রোহী শিবিরের দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে তিনি প্রশ্ন ছুঁড়ে দেন যে যদি দলীয় তহবিল নিয়ে আপত্তি থাকে, তবে নির্বাচনের সময় সেই তহবিল থেকে সুবিধা নিতে আপত্তি করা হয়নি কেনো। পাশাপাশি ভোটের বৈধতা নিয়েও তিনি কটাক্ষ করেন।

দলীয় তহবিলের উৎস ও আর্থিক লেনদেন নিয়ে অভিযোগের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডেবিট লেনদেন সাময়িকভাবে স্থগিত করা হয়। সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলিতে প্রায় ৪৪০ কোটি টাকা রয়েছে। এই পরিস্থিতির মধ্যেই সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে বিদ্রোহী শিবিরের বিধায়কদের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।

কুণাল ঘোষ (Kunal Ghosh) জানান, তৃণমূলের তহবিল, অ্যাকাউন্ট বা সম্পদ সম্পর্কে তাঁর কোনও ধারণা নেই এবং এ বিষয়ে মন্তব্যও করবেন না। তবে তিনি জানতে চান, অভিযোগকারী বিধায়কদের নির্বাচনের সময় দলীয় অ্যাকাউন্ট থেকে কোনও আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল কি না।

তিনি আরও প্রশ্ন তোলেন, যদি সংশ্লিষ্ট অ্যাকাউন্ট নিয়ে আপত্তি থেকেই থাকে, তাহলে সেই অর্থ গ্রহণ করা হয়েছিল কেন এবং তা নির্বাচনী প্রচারে ব্যবহার করা হয়েছিল কি না। কুণাল ঘোষের বক্তব্য, যদি এখন নীতিগত আপত্তি থাকে, তাহলে অভিযোগ জানানোর আগে সেই অর্থ ফেরত দেওয়া হয়নি কেন, সেই প্রশ্নেরও উত্তর দেওয়া প্রয়োজন। তাঁর দাবি, যদি বিতর্কিত উৎসের অর্থ নির্বাচনী প্রচারে ব্যবহার করা হয়, তাহলে সংশ্লিষ্ট নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন ওঠানো উচিত।

উল্লেখ্য, গতকালই বিদ্রোহী শিবিরের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-ঘনিষ্ঠ ১০ জন বিধায়ক পুলিশের কাছে দলীয় অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবিতে লিখিত অভিযোগ জমা দেন। তাঁদের বক্তব্য, দলীয় তহবিলের উৎস, অর্থের লেনদেন এবং ব্যয়ের ক্ষেত্রে যথেষ্ট স্বচ্ছতা নেই। কাটমানি বা অবৈধ টাকা সেই দলীয় তহবিলে ঢুকে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা। এরপরেই এইচডিএফসি ব্যাঙ্কে থাকা দলের তিনটি অ্যাকাউন্টের ডেবিট লেনদেন সাময়িকভাবে স্থগিত করা হয়। এবার সেই প্রেক্ষিতেই মুখ খুললেন কুনাল ঘোষ। তবে বিদ্রোহী শিবিরের পক্ষ থেকে এই বিষয়ে পাল্টা কিছু জানানো হয়নি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন