36 C
Kolkata
Friday, June 19, 2026
spot_img

মোদীর তারকেশ্বর সফরের আগে বড় চমক, চালু ৭টি বিশেষ ট্রেন! জেনে নিন সময়সূচি

Aaj lndia Desk, হুগলি: তারকেশ্বরের যাত্রীদের জন্য বড় সুখবর দিল পূর্ব রেল (Eastern Railway)। আগামী ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ওই দিন তারকেশ্বরে তাঁর বিশেষ কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রীর সভাকে কেন্দ্র করে বিপুল জনসমাগমের সম্ভাবনা থাকায় যাত্রীদের সুবিধার্থে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া ডিভিশনের হাওড়া–শেওড়াফুলি–তারকেশ্বর–গোঘাট শাখায় মোট ৭টি বিশেষ EMU ট্রেন চালানো হবে। সবকটি ট্রেনই প্রতিটি স্টেশনে থামবে।

বিশেষ ট্রেনগুলির সময়সূচি

০৩০৬৩ হাওড়া–তারকেশ্বর EMU স্পেশাল সকাল ৭টা ৪৫ মিনিটে হাওড়া থেকে ছেড়ে সকাল ৯টা ১২ মিনিটে তারকেশ্বরে পৌঁছবে।

০৩০৬৬ তারকেশ্বর–শেওড়াফুলি EMU স্পেশাল সকাল ৯টা ৪৫ মিনিটে তারকেশ্বর থেকে ছেড়ে ১০টা ৩৫ মিনিটে শেওড়াফুলিতে পৌঁছবে।

এরপর ০৩০৬৫  শেওড়াফুলি–তারকেশ্বর EMU স্পেশাল সকাল ১০টা ৪৮ মিনিটে শেওড়াফুলি থেকে ছেড়ে ১১টা ৪৫ মিনিটে তারকেশ্বরে পৌঁছবে।

এছাড়াও, ০৩০৬৭ তারকেশ্বর–আরামবাগ EMU স্পেশাল সকাল ৭টা ২০ মিনিটে ছেড়ে সকাল ৮টায় আরামবাগে পৌঁছবে।

০৩০৬৮ আরামবাগ–তারকেশ্বর EMU স্পেশাল সকাল ৮টা ৭ মিনিটে আরামবাগ থেকে ছেড়ে ৮টা ৩৯ মিনিটে তারকেশ্বরে পৌঁছবে।

০৩০৬৯ তারকেশ্বর–গোঘাট EMU স্পেশাল সকাল ১০টা ২১ মিনিটে ছেড়ে ১১টা ৮ মিনিটে গোঘাটে পৌঁছবে।

০৩০৭০ গোঘাট–তারকেশ্বর EMU স্পেশাল সকাল ১১টা ২০ মিনিটে গোঘাট থেকে ছেড়ে দুপুর ১২টা ১০ মিনিটে তারকেশ্বরে পৌঁছবে।

অন্যদিকে, ৩৭৩৬১ হাওড়া–আরামবাগ EMU লোকাল ট্রেনের যাত্রাপথ একদিনের জন্য গোঘাট পর্যন্ত বাড়ানো হয়েছে। ট্রেনটি দুপুর ১২টা ২০ মিনিটে গোঘাট থেকে ছাড়বে এবং ৩৭৩৬২ ট্রেনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী হাওড়া পর্যন্ত চলবে বলে জানিয়েছে পূর্ব রেল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন