33.3 C
Kolkata
Wednesday, June 17, 2026
spot_img

ফুটবলে নতুন স্ট্র্যাটেজি! প্রথম বাঁশিতেই কেন বল ছুড়ে দেওয়া হচ্ছে বাইরে?

Aaj lndia Desk, মুম্বাই:বিশ্বকাপের (FIFA World Cup) মঞ্চে আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন লিওনেল মেসি (Lionel Messi)। আলজেরিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে দুর্দান্ত শুরু এনে দিলেন অধিনায়ক। ৩৮ বছর বয়সে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে খেলতে নেমে নতুন ইতিহাসও গড়লেন তিনি।

ম্যাচের আগে মেসির প্রস্তুতিও ছিল একটু আলাদা। অন্য অনেক ফুটবলার যেখানে বিশ্রাম বা ট্যাকটিক্যাল আলোচনায় ব্যস্ত ছিলেন, সেখানে তিনি সময় কাটিয়েছেন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদালের একটি তথ্যচিত্র দেখে। ম্যাচ শেষে মেসি জানান, চোট কাটিয়ে বারবার ফিরে আসার নাদালের মানসিকতা তাঁকে অনুপ্রাণিত করেছে।

বিশ্বকাপের আগে হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে মেসির ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে মাঠে তার কোনও প্রভাব দেখা যায়নি। দেশের জার্সিতে নিজের ২০০তম ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন তিনি।

অষ্টম মিনিটে মেসির একটি গোল অফসাইডের জন্য বাতিল হয়। তবে ১৭ মিনিটে রদ্রিগো ডি পলের পাস থেকে বক্সের বাইরে দুর্দান্ত শটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন তিনি।

দ্বিতীয়ার্ধে আরও বিধ্বংসী হয়ে ওঠেন মেসি। ৬০ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের শট ফিরিয়ে দেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান। ফিরতি বলে গোল করতে ভুল করেননি আর্জেন্টাইন অধিনায়ক। এরপর ৭৬ মিনিটে নিকো গঞ্জালেসের সঙ্গে দারুণ বোঝাপড়ার পর নিজের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

এই তিন গোলের সুবাদে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়াল ১৬। ফলে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজের সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করলেন তিনি।

ম্যাচ শেষে মেসি বলেন, ফুটবলের প্রতি তাঁর ভালোবাসা এখনও একই রকম রয়েছে। শরীর ভালো থাকলে তিনি মাঠে নেমে নিজের সেরাটা উজাড় করে দিতে চান। তাঁর এই পারফরম্যান্সই প্রমাণ করল, ফিট মেসি এখনও প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন