সপ্তাহের শেষ ট্রেডিং দিন শুক্রবারে সোনা-রুপোর দামে (Gold-Silver Price) সামান্য পতন দেখে আশাবাদী হয়েছিলেন ক্রেতারা। কিন্তু বিয়ের মরশুমে সোনা-রুপোর দামে ঝাঁজ অব্যাহতই থাকলো। শুক্রবার দাম কিছুটা কমলেও সপ্তাহভর সোনা-রুপোর দামে বেশ ভালই ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। বিয়ের বাজারে যদি সোনা-রুপো কেনার কথা ভাবছেন তাহলে নতুন রেট জেনে নেওয়া জরুরী।
দেশীয় বাজারে সোনা ও রূপার দাম কতটা পরিবর্তিত হয়েছে?
ইন্ডিয়ান বুলিয়ান জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট IBJA.com অনুযায়ী, গত সপ্তাহে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার ১ লক্ষ ৪১ হাজার ৫৯৩ টাকা থেকে বেড়ে শুক্রবার ১ লক্ষ ৫৪ হাজার ৩১০ টাকা হয়। এই পরিস্থিতিতে, দেশীয় বাজারে পাঁচ দিনে প্রতি ১০ গ্রামে সোনার দাম বেড়েছে ১২,৭১৭ টাকা। পাশাপাশি, দেশীয় বাজারে দাম বেড়েছে রুপোরও। প্রতি কেজি রুপোর দাম ২,৮১,৮৯০ টাকা থেকে বেড়ে ৩,১৭,৭০৫ টাকা হয়েছে। এর অর্থ হল প্রতি কেজি রুপোর দাম বেড়েছে ৩৫,৮১৫ টাকা (Gold-Silver Price)। আসুন দেখে নেওয়া যাক বিভিন্ন মানের সোনার রেট:
| কোয়ালিটি/কারাট | মূল্য (প্রতি 10 গ্রাম, ₹) |
|---|
| 24 ক্যারেট | 1,54,310 |
| 22 ক্যারেট | 1,50,610 |
| 20 ক্যারেট | 1,37,340 |
| 18 ক্যারেট | 1,24,990 |
| 14 ক্যারেট | 99,530 |
শেষ ট্রেডিং দিনে দাম কমলেও ঝাঁজ সোনার দামে
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনার দাম সাপ্তাহিকভাবে শক্তিশালী বৃদ্ধি দেখিয়েছে। ১৬ জানুয়ারি ৫ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হওয়া সোনার ফিউচারের দাম সপ্তাহের শুরুতে প্রতি ১০ গ্রামে ১,৪২,৫১৭ টাকা ছিল, যা শুক্রবার বন্ধের সময় দাঁড়ায় ১,৫৫,৯৬৩ টাকায়। সপ্তাহের পাঁচ ট্রেডিং দিনে প্রতি ১০ গ্রামে ১৩,৪৪৬ টাকা বেড়েছে (Gold-Silver Price)। তবে এখনও এটি MCX-এ সর্বোচ্চ রেকর্ড স্তর ১,৫৯,২২৬ টাকার থেকে প্রতি ১০ গ্রামে ৩,২৬৩ টাকা সস্তা।


