28.2 C
Kolkata
Sunday, June 14, 2026
spot_img

শ্লীলতাহানি থেকে খুনের হুমকি! গ্রেফতার আরও এক TMC নেতা 

Aaj India Desk, বাঁকুড়া: বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল (TMC)-এর ইন্দপুর ব্লক সভাপতি রেজাউল খান। তাঁর বিরুদ্ধে মারধর, ভাঙচুর, শ্লীলতাহানি (Dishonor) এবং খুনের হুমকি (Death threat) দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে ইন্দপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার (Arrest) করেছে। রবিবার তাঁকে বাঁকুড়ার খাতড়া মহকুমা আদালতে তোলা হয়।

জানা গিয়েছে, ইন্দপুর ব্লকের খরপাথর গ্রামের বাসিন্দা আব্দুল রসিদ মণ্ডল সম্প্রতি রেজাউল খানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, কয়েক মাস আগে রেজাউল খান কয়েকজনকে নিয়ে তাঁর বাড়িতে যান এবং সেখানে হামলা চালান। বাড়িতে ভাঙচুরের পাশাপাশি তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করা হয় বলেও অভিযোগ।

আব্দুল রসিদ মণ্ডলের আরও দাবি, হামলার সময় তাঁর পরিবারের মহিলা সদস্যদের সঙ্গে অসদাচরণ করা হয়। এছাড়াও আগ্নেয়াস্ত্র দেখিয়ে গোটা পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। অভিযোগকারী জানান, বিধানসভা নির্বাচনের আগে রেজাউল খানের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ নিয়ে তিনি প্রকাশ্যে মুখ খুলেছিলেন। সেই কারণেই তাঁকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে তাঁর দাবি।

অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে ইন্দপুর থানার পুলিশ। এরপর শনিবার রাতে রেজাউল খানকে গ্রেফতার করা হয়। রবিবার তাঁকে খাতড়া মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে বাঁকুড়া জেলায় বিভিন্ন মামলায় একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের ঘটনা সামনে এসেছে। এবার সেই তালিকায় যুক্ত হল বাঁকুড়ার অন্যতম দাপুটে তৃণমূল নেতা অর্থাৎ ইন্দপুর ব্লকের তৃণমূল সভাপতি রেজাউল খানের নাম।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন