35.3 C
Kolkata
Friday, June 12, 2026
spot_img

চিটফান্ডের টাকা প্রতিবেশী দেশে? তৃনমূলের বাংলাদেশ-যোগ নিয়ে চিঠি কাকলির!

Aaj India Desk, নয়া দিল্লি : শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় বিদেশমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়ে জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থ-সংক্রান্ত একাধিক অভিযোগের তদন্ত দাবি করা হয়। চিঠিটির তলায় সই করা ছিল তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শিবিরের অন্যতম মুখ তথা লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar) নাম। তবে পরবর্তীতে তিনি জানান, চিঠিটি তিনি লেখেননি। চিঠিতে দাবি করা হয়, সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু তথ্য ও জনপরিসরে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন, কারণ সেগুলির প্রভাব ভারতের নিরাপত্তা, প্রশাসন এবং প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্কের উপর পড়তে পারে।

প্রাক্তণ সাংসদকে ঘিরেই অভিযোগ

চিঠিতে সই করা কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar) নামক ব্যক্তি প্রাক্তন রাজ্যসভার সাংসদ আহমেদ হাসান ইমরান-এর প্রসঙ্গ উল্লেখ করেছেন। তাঁর দাবি, সংবাদমাধ্যমে এমন কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে ইমরানের সঙ্গে বাংলাদেশের কিছু উগ্রপন্থী সংগঠনের সম্ভাব্য যোগাযোগের অভিযোগ তোলা হয়েছে।

তবে চিঠিতেই স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, এই অভিযোগগুলি এখনও যাচাই হয়নি এবং সেগুলির সত্যতা নির্ধারণের দায়িত্ব সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার। সেই কারণেই বিষয়টির উপযুক্ত তদন্তের দাবি জানানো হয়েছে।

চিটফান্ডের অর্থ নিয়েবিস্ফোরকদাবি

চিঠিতে আরও দাবি করা হয়েছে, পশ্চিমবঙ্গে পরিচালিত কিছু চিটফান্ড সংস্থার মাধ্যমে সংগৃহীত অর্থের একটি অংশ প্রতিবেশী দেশগুলিতে গণতান্ত্রিক সরকারকে অস্থিতিশীল করার কাজে ব্যবহার হয়েছে। এমনকি উগ্রপন্থী সংগঠনের সাথে যোগেরও ইঙ্গিত দেওয়া হয়েছে সেই চিঠিতে। চিঠিতে লেখা হয়েছে, অভিযোগগুলি অত্যন্ত গুরুতর এবং জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন। ফলে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য সামনে আনা প্রয়োজন।

চিঠিতে জানানো হয়েছে যে যদি এই অভিযোগগুলির কোনও ভিত্তি থেকে থাকে, তাহলে তা শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশের নিরাপত্তা ও কূটনৈতিক স্বার্থের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে। সেই কারণেই তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়গুলি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন।

তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের আবহে এই চিঠি নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে। বিশেষ করে বিদ্রোহী শিবিরের একজন সাংসদের তরফে প্রাক্তন শাসকদল ও তার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এমন অভিযোগ উত্থাপন রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন