31 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

এই কারণে চূড়ান্ত তালিকা থেকে বাদ যেতে পারে ৩২ হাজার ভোটারের নাম! কি জানাচ্ছে কমিশন?

কলকাতা: পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া প্রায় শেষের মুখে। গত ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের সময় কমিশনের তরফে ‘নো-ম্যাপিং’ (No Mapping Voter) অর্থাৎ যারা ২০০২ এসআইআরের সঙ্গে লিঙ্ক দেখাতে পারেনি, এমন ভোটারের সংখ্যা জানানো হয়েছিল ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৬।

প্রথম পর্যায়ের শুনানিতে উপযুক্ত নথি দেখিয়ে তাঁদের মধ্যে ৯০ শতাংশ ভোটারই নিজেদের ‘সেফ জোনে’ সরিয়ে নিয়েছেন। কিন্তু কমিশনের তথ্য বলছে, এখনও পর্যন্ত শুনানিতে ডাকা সত্ত্বেও হাজিরা দেননি প্রায় ৩২ হাজার ‘নো-ম্যাপিং’ ভোটার।

ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে শুনানি, প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (SIR) শুনানি প্রক্রিয়া শেষ হতে চলেছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি। এখনও পর্যন্ত এই সময়সূচী পরিবর্তনের কোনও বিজ্ঞপ্তি আসেনি। কিন্তু কমিশন সূত্রে সময়সীমা কিছুটা বাড়ানো হতে পারে বলে খবর।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী শনিবার ‘তথ্যগত অসঙ্গতির’ তালিকা প্রকাশ হওয়ার কথা। এরপর ‘নো-ম্যাপিং’ (No Mapping Voter) ভোটারদের তালিকাও প্রকাশ হবে বলে জানা গিয়েছে। শুনানি পর্বে ‘নো ম্যাপিং’ (No Mapping Voter) ভোটাররা অংশ না নিলে চূড়ান্ত তালিকা থেকে তাঁরা বাদ পড়ে যাবেন বলেই জানিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন