27 C
Kolkata
Friday, June 12, 2026
spot_img

মেসি-কাণ্ডের পর নতুন বিপাকে অরূপ? এবার বেঙ্গল অলিম্পিক বিতর্ক

কলকাতা: মেসি কান্ডে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী রক্ষাকবচ পেয়েছেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। অন্যদিকে তাঁর ভাই স্বরূপ বিশ্বাস তোলাবাজির অভিযোগে বর্তমানে পুলিশি হেফাজতে। এদিকে বিশ্বাস ব্রাদার্সের নামে উঠল নতুন অভিযোগ। জানা গিয়েছে, বেঙ্গল অলিম্পিক আয়োজনকে কেন্দ্র করে নতুন করে অভিযোগ উঠেছে অরূপ বিশ্বাস (Aroop Biswas) ও স্বরূপ বিশ্বাসের নামে।

সূত্রের খবর, মালদহে অনুষ্ঠিত ২০২৫ সালের ৯ম নেতাজি সুভাষ স্টেট গেমস বা বেঙ্গল অলিম্পিক আয়োজনের জন্য মালদহ জেলা ক্রীড়া সংস্থাকে ৫০ লক্ষ টাকারও বেশি আর্থিক সহায়তা দেওয়ার কথা থাকলেও বাস্তবে দেওয়া হয়েছিল মাত্র সাড়ে ৭ লক্ষ টাকা। ফলে হোটেল, মঞ্চ, আলো-সাউন্ড এবং অন্যান্য পরিষেবা সংস্থার বিপুল পরিমাণ বকেয়া তৈরি হয়েছিল বলে দাবি উঠেছে।

মালদহ জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর অভিযোগ, প্রয়োজনীয় সমস্ত নথি জমা দেওয়ার পরও প্রতিশ্রুত অর্থ মেলেনি। তাঁর দাবি, মাত্র সাড়ে ৭ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল এবং এরপর আর কোনও অর্থ দেওয়া হয়নি। ফলে আয়োজকদের একাংশকে বিকল্প উৎস থেকে পাওনা মেটানোর ব্যবস্থা করতে হয়েছে বলেও অভিযোগ।

বিজেপি নেতা অম্লান ভাদুড়ি অভিযোগ করেছেন, খেলাধুলা ও সাংস্কৃতিক ক্ষেত্রের বিভিন্ন কর্মকাণ্ডে অরূপ (Aroop Biswas) ও স্বরূপ বিশ্বাসের প্রভাবের আড়ালে একাধিক অনিয়ম হয়েছে। তিনি মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি জানাবেন বলে জানিয়েছেন। একইসঙ্গে বাম নেতৃত্বও নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। তবে কি এবার নতুন বিতর্কে জড়াতে চলেছেন বিশ্বাস ব্রাদার্স?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন